News Flash

  • Home
  • দিনের খবর
  • পাঁচ সাফাই কর্মীদের মৃত্যুতে শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর, আর্থিক সহায়তার ঘোষণা
Image

পাঁচ সাফাই কর্মীদের মৃত্যুতে শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর, আর্থিক সহায়তার ঘোষণা


মুম্বই, ১২ মে (হি.স.) : মহারাষ্ট্রের পারভানি জেলার সোনপেথ শহরের কাছে সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে পাঁচ শ্রমিকের মৃত্যু শোক প্রকাশ করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্দে। মৃতদের প্রত্যেকের নিকটাত্মীয়দের জন্য ১০ লক্ষ টাকা সহায়তা ঘোষণা করেছেন।

প্রসঙ্গত, বৃহস্পতিবার রাতে মারুতি রাঠোড়ের খামারের কাছে পাঁচজন শ্রমিক সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করছিলেন। গভীর রাত হওয়ায় ওই পাঁচ শ্রমিক দীর্ঘক্ষণ বের হননি। এ খবর পেয়ে গ্রামবাসী পুলিশকে খবর দিলে পুলিশ গ্রামবাসীর সহায়তায় সেপটিক ট্যাঙ্ক থেকে পাঁচ শ্রমিকের মরদেহ উদ্ধার করে।
প্রাথমিকভাবে এটি সেপটিক ট্যাঙ্কে বিষাক্ত গ্যাসের কারণে এই ঘটনা বলে মনে করা হচ্ছে। দুর্ঘটনায় শোক প্রকাশ করে মুখ্যমন্ত্রী শিন্দে আজ শুক্রবার মুম্বইয়ে সাহায্যের ঘোষণা দিয়েছেন। এছাড়াও পয়ঃনিষ্কাশন পরিষ্কারের জন্য নির্ধারিত নির্দেশিকাগুলি কঠোরভাবে অনুসরণ করার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের সামাজিক বিচার বিভাগের প্রকল্পের মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তার পরিমাণ দেওয়া হবে। পাশাপাশি দুর্ঘটনায় গুরুতর আহত পরিচ্ছন্নতাকর্মীকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Releated Posts

পহেলগাঁও জঙ্গি হামলার তীব্র নিন্দা ব্রিকসের, সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর ডাক

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৫ সালের জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 12, 2026

দফায় দফায় জেরায় ভেঙে পড়েছেন অভিষেকের সহযোগী, একাধিক আর্থিক অনিয়মে জড়িত থাকার কথা স্বীকার: সিআইডি

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সহকারী সুমিত…

ByByNews Desk Sep 12, 2026

কমিউনিস্টরা ধর্মীয় আচার বন্ধ করতে চেয়েছিল, তৃণমূল বাংলাকে ‘গ্রেটার বাংলাদেশ’ বানানোর চেষ্টা করেছে: শুভেন্দু

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের প্রাক্তন বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 12, 2026

গণেশ পুজোর মণ্ডপে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেবে আদানি ইলেকট্রিসিটি

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন গণেশ উৎসব উপলক্ষে মুম্বইয়ের গণেশ পুজোর মণ্ডপগুলিতে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেওয়ার উদ্যোগ নিল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top