News Flash

  • Home
  • প্রধান খবর
  • গরমে পুড়ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গে ঝড়-বৃষ্টির পূর্বাভাস
Image

গরমে পুড়ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

কলকাতা, ৯ মে (হি. স.) : সোমবার নিম্নচাপ আরেকটু ঘনীভূত হয়ে স্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। মঙ্গলবার রাতের আগেই গভীর নিম্নচাপ এবং বুধবার ১০ মে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। মঙ্গলবার আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এই খবর জানান ।

তিনি বলেন, এটির গতিপথ উত্তর ও উত্তর-পশ্চিম দিকে ও ১২ মে এটি বাঁক নিয়ে উত্তর ও উত্তর -পূর্ব দিকে অর্থাৎ বাংলাদেশ এবং মায়ানমার উপকূলের দিকে এগোবে। এর ফলে দক্ষিণবঙ্গের দিনের তাপমাত্রা অনেকটাই বেড়ে গেছে।আজ ৯ মে দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর,পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, বাঁকুড়া, হুগলিতে তাপপ্রবাহের সর্তকতা বার্তা রয়েছে।

এই জেলাগুলোতে ১০ মে তাপমাত্রা আর একটু বাড়বে। ১০ তারিখ কলকাতা এবং পূর্ব মেদিনীপুর বাদ দিয়ে সব জেলাতেই তাপপ্রবাহের সতর্কবার্তা। ১১ তারিখ সামান্য তাপমাত্রা একটু কমবে। কিন্তু পশ্চিমের জেলাগুলোতে ১১ তারিখ তাপ প্রবাহের সতর্কবার্তা জারি থাকবে। ১২ এবং ১৩মে দুই চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে।

উত্তরবঙ্গের নিচের মালদা এবং দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের সতর্কবার্তা জারি থাকছে ১১ মে পর্যন্ত। দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পংয়ে আগামী ২৪ ঘণ্টায় হালকা ঝড় বৃষ্টির সম্ভাবনা।উত্তরবঙ্গের বাদবাকি জেলাতে হালকা বৃষ্টি হবে।

মঙ্গলবার থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা নিকোবার দ্বীপে ও আন্দামানে। ভারী বৃষ্টি ১১ এবং ১২ মে হওয়ার কথা আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে।

Releated Posts

তৃণমূলের সব সাংগঠনিক পদ থেকে ইস্তফা জ্যোতিপ্রিয় মল্লিকের, কারণ হিসেবে জানালেন শারীরিক অসুস্থতা

কলকাতা, ১৯ জুন (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান নেতা তথা প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক দলের সমস্ত সাংগঠনিক পদ…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

৬২০ কেজিরও বেশি পোস্ত খোল পাচার মামলায় ৬ জনকে ১৫ বছরের কারাদণ্ড, প্রত্যেকের ২ লক্ষ টাকা জরিমানা

জয়পুর, ১৯ জুন (আইএএনএস) : আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড় সাফল্য পেল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। ২০২১…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

তামিলনাড়ুর আস্থা ভোটে সিবিআই তদন্তের দাবি খারিজ সুপ্রিম কোর্টের, রাষ্ট্রপতি শাসনের আবেদনও নাকচ

নয়াদিল্লি, ১৯ জুন (আইএএনএস) : তামিলনাড়ু বিধানসভায় ১৩ মে অনুষ্ঠিত আস্থা ভোটে অনিয়মের অভিযোগে সিবিআই তদন্ত এবং তদন্ত…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

রাম মন্দির তহবিল তছরুপকাণ্ডে তদন্ত জোরদার, ফের জিজ্ঞাসাবাদ টিন্নু যাদবের

লখনউ, ১৯ জুন (আইএএনএস) : অযোধ্যার রাম জন্মভূমি মন্দিরে অনুদানের অর্থ তছরুপের অভিযোগে তদন্ত আরও জোরদার করেছে উত্তরপ্রদেশ…

ByByTaniya Chakraborty Jun 19, 2026
Scroll to Top