News Flash

  • Home
  • খেলা
  • উদীয়মান-প্রেসক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ ৯ই
Image

উদীয়মান-প্রেসক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ ৯ই

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৬ মে।। স্থানীয় উদীয়মান সংঘের আমন্ত্রণে আগামী ৯ মে আগরতলা প্রেসক্লাবের সাংবাদিক ফুটবলাররা একটি প্রীতি ফুটবল ম্যাচে অংশ নিতে যাচ্ছে। এই উপলক্ষে আগরতলা প্রেসক্লাবের ফুটবল দল গঠনের জন্য আগামীকাল বিকেল চারটায় সাংবাদিক ফুটবলারদের আস্তাবল মাঠে সিনিয়র সাংবাদিক সুপ্রভাত দেবনাথের কাছে রিপোর্ট করতে বলা হচ্ছে। এদিকে, আগামী জুন- জুলাই মাসে বিগত সময়ের মতো আগরতলা প্রেসক্লাবের উদ্যোগে জেলা ও মহকুমা স্তরের প্রেসক্লাব সমূহকে নিয়ে আন্তঃ প্রেসক্লাব ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।  জেলা/ মহকুমা স্তরের প্রেসক্লাব সমূহের প্রতিনিধিদের আগামী ৩১ মে-র মধ্যে সাংবাদিক সন্তোষ গোপ-এর সঙ্গে যোগাযোগ করে বিস্তারিত জেনে নাম নথিভুক্ত করতে অনুরোধ জানানো হচ্ছে। আজ দুপুরে আগরতলা প্রেসক্লাবের স্পোর্টস সাব-কমিটির চেয়ারম্যান অলক ঘোষের পৌরহিত্যে অনুষ্ঠিত বিশেষ বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। স্পোর্টস সাব কমিটির কনভেনার অভিষেক দে এক বিবৃতিতে এ খবর জানিয়েছেন।

Releated Posts

আদিবাসী প্রতিভা বিকাশে জোর, বিশ্ব ক্রীড়াশক্তি হওয়ার লক্ষ্য: রাষ্ট্রপতির ভাবনা তুলে ধরলেন ক্রীড়ামন্ত্রী

নয়াদিল্লি, ৩ এপ্রিল(আইএএনএস): আদিবাসী ক্রীড়াবিদদের ধারাবাহিক সমর্থন ও সুযোগ-সুবিধা প্রদান করলে ভারত ভবিষ্যতে বিশ্ব ক্রীড়াক্ষেত্রে শক্তিশালী অবস্থান তৈরি…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

পুল পরিষ্কার থেকে পদক জয়—অসমের কুস্তিগির দেবী দাইমারির লড়াই অনুপ্রেরণা

অম্বিকাপুর, ২ এপ্রিল(আইএএনএস): প্রতিকূলতার মধ্যেই সাফল্যের পথ তৈরি করা—এই কথার বাস্তব উদাহরণ হয়ে উঠেছেন অসমের কুস্তিগির দেবী দাইমারি।…

ByByNews Desk Apr 2, 2026

জঙ্গল-পথ পেরিয়ে জাতীয় মঞ্চে, ভারতীয় হকিতে আদিবাসী শক্তির উত্থান

রায়পুর, ২ এপ্রিল(আইএএনএস): খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস ২০২৬-এ হকিতে পুরুষ ও মহিলা—দুই বিভাগেই সোনা জিতে নজর কাড়ল ওড়িশা।…

ByByNews Desk Apr 2, 2026

এলএসজি দলে নেই স্পষ্ট পরিচয়, কড়া সমালোচনায় অভিনব মুকুন্দ

নয়াদিল্লি, ২ এপ্রিল(আইএএনএস): লখনউ সুপার জায়ান্টস (এলএসজি)-এর দলগত গঠন ও কৌশল নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অভিনব…

ByByNews Desk Apr 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top