News Flash

  • Home
  • খেলা
  • সেইল ফুটবল একাডেমির জন্য রাজ্যের ৫ খেলোয়াড়কে ডাকা হলো
Image

সেইল ফুটবল একাডেমির জন্য রাজ্যের ৫ খেলোয়াড়কে ডাকা হলো

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩ মে।। পাঁচ জন খেলোয়াড় ফের বাছাইকৃত হয়েছে। সেইল ফুটবল একাডেমির জন্য রাজ্যের ফুটবল খেলোয়াড়দের জন্য এটি একটি আশাপ্রদ খবর। বিগত বছরের মতো এবারও সেইল ফুটবল একাডেমির জন্য ত্রিপুরা থেকে ফুটবলার বাছাইয়ের জন্য বিজ্ঞপ্তির মাধ্যমে সিলেকশন ট্রায়ালের ব্যবস্থা করা হয়েছিল। দুদিন ব্যাপী এই সিলেকশন ট্রায়ালে সেইল ফুটবল একাডেমি থেকে সেইলের উচ্চপদস্থ আধিকারিক তথা জাতীয় দলের প্রাক্তন ফুটবলার ও কোচ প্রমুখ আগরতলায় এসেছিলেন। তাঁদের তত্ত্বাবধানে অনুষ্ঠিত সিলেকশন ট্রায়াল থেকে পাঁচজন প্রতিভাবান ফুটবলারকে বাছাই করা হয়েছে। সেইল ফুটবল একাডেমির জন্য। উল্লেখ্য, এবারের বাছাইকৃত ফুটবলাররা স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের ঝাড়খণ্ডের বোকারোস্থিত সেইল ফুটবল একাডেমিতে প্রশিক্ষণের সুযোগ পাবে। বাছাইকৃত পাঁচ ফুটবলাররা হল: বিশাল দেববর্মা, আদিত্য কুমার সিনহা, সমাই জমাতিয়া, থোঙ্গাম নিকোলাস সিং ও কিউয়াং দেববর্মা। এখন তাদেরকে ঝাড়খণ্ডের বোকারোতে সেইল ফুটবল একাডেমিতে ডেকে নেওয়া হয়েছে। আগামী ১৯ মে-র মধ্যে তাদেরকে সেইল ফুটবল একাডেমি, বোকারো হোস্টেলে রিপোর্ট করতে বলা হয়েছে। এদিকে, এই ফুটবলার সিলেকশন ট্রায়ালের ব্যবস্থাপনায় ছিল ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন। জয়েন্ট সেক্রেটারি পার্থসারথি গুপ্ত টিএফএ-র পক্ষ থেকে তাতে প্রতিনিধিত্ব করেছিলেন। ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক অমিত চৌধুরী এক বিবৃতিতে এ খবর জানিয়ে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন।

Releated Posts

আদিবাসী প্রতিভা বিকাশে জোর, বিশ্ব ক্রীড়াশক্তি হওয়ার লক্ষ্য: রাষ্ট্রপতির ভাবনা তুলে ধরলেন ক্রীড়ামন্ত্রী

নয়াদিল্লি, ৩ এপ্রিল(আইএএনএস): আদিবাসী ক্রীড়াবিদদের ধারাবাহিক সমর্থন ও সুযোগ-সুবিধা প্রদান করলে ভারত ভবিষ্যতে বিশ্ব ক্রীড়াক্ষেত্রে শক্তিশালী অবস্থান তৈরি…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

পুল পরিষ্কার থেকে পদক জয়—অসমের কুস্তিগির দেবী দাইমারির লড়াই অনুপ্রেরণা

অম্বিকাপুর, ২ এপ্রিল(আইএএনএস): প্রতিকূলতার মধ্যেই সাফল্যের পথ তৈরি করা—এই কথার বাস্তব উদাহরণ হয়ে উঠেছেন অসমের কুস্তিগির দেবী দাইমারি।…

ByByNews Desk Apr 2, 2026

জঙ্গল-পথ পেরিয়ে জাতীয় মঞ্চে, ভারতীয় হকিতে আদিবাসী শক্তির উত্থান

রায়পুর, ২ এপ্রিল(আইএএনএস): খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস ২০২৬-এ হকিতে পুরুষ ও মহিলা—দুই বিভাগেই সোনা জিতে নজর কাড়ল ওড়িশা।…

ByByNews Desk Apr 2, 2026

এলএসজি দলে নেই স্পষ্ট পরিচয়, কড়া সমালোচনায় অভিনব মুকুন্দ

নয়াদিল্লি, ২ এপ্রিল(আইএএনএস): লখনউ সুপার জায়ান্টস (এলএসজি)-এর দলগত গঠন ও কৌশল নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অভিনব…

ByByNews Desk Apr 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top