News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আগরতলায় বসানো হবে শেখ মুজবর রহমানের মর্মর মুর্তি
Image

আগরতলায় বসানো হবে শেখ মুজবর রহমানের মর্মর মুর্তি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ এপ্রিল৷৷ আগরতলায় বসবে বন্ধু রাষ্ট্র বাংলাদেশের জাতির জনক শেখ মুজিবুর রহমানের মর্মর মূর্তি৷ মঙ্গলবার মূর্তি বসানো নিয়ে সহমত পোষণ করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার৷ সোমবার বন্ধু রাষ্ট্র বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লা জেলার এক প্রতিনিধি দল ত্রিপুরার আগরতলায় আসেন৷ তারা মঙ্গলবার আগরতলা পুর নিগমের মেয়রের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন নিগম অফিসে৷ দুই তরফে শুভেচ্ছা বিনিময় হয়৷  বিভিন্ন বিষয়ে আলোচনা হয়৷ পরে বাংলাদেশ সাংবাদিক সমিতির কুমিল্লা জেলার সাধারণ সম্পাদক বলেন, দুই বাংলার কৃষ্টি, সংসৃকতি সার্বিক ভাবে একে একিভুত করবার জন্য , আগামী দিনে ভ্রাতৃত্ববোধের সঙ্গে যাতে দুই বাংলা একই ভাবে চলতে পারে কুমিল্লা ও আগরতলা পুর নিগমের মেয়রের মধ্যে যাতে কথা হয় এসব বিষয়ে আলোচনা  হয়েছে৷ আগরতলা পুর নিগমের মেয়র জানান,  অচিরেই কুমিল্লা পুর নিগম ও আগরতলা পুর নিগম আলোচনায় বসবেন এবং মতবিনিময় করা হবে৷ তিনি জানান ত্রিপুরা ও ভারত সরকারের সঙ্গে কথা বলে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ে দুই দেশের শহিদদের স্মৃতিতে একটি স্মৃতি সৌধ তৈরির জন্য  নিগম উদ্যোগ গ্রহণ করবে৷

Releated Posts

ভোট ঘনাতেই ফের সন্ত্রাসের অভিযোগ সাব্রুমে, আহত বিজেপি কর্মী

আগরতলা, ৫ এপ্রিল: এডিসি নির্বাচনের প্রাক্কালে ফের সন্ত্রাসের অভিযোগ উঠল তিপ্রা মথার বিরুদ্ধে। ভোট যত ঘনিয়ে আসছে, ততই…

ByByReshmi Debnath Apr 5, 2026

উন্নয়নের রথ থামবে না, বিজেপির সঙ্গে এগিয়ে চলবে ধর্মনগর: মন্ত্রী রতন লাল নাথ

আগরতলা, ৫ ফেব্রুয়ারি:  ধর্মনগরের উপনির্বাচনকে সামনে রেখে আজ বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথ বিজেপি মনোনীত প্রার্থী জহর চক্রবর্তী-র সঙ্গে…

ByByReshmi Debnath Apr 5, 2026

গর্জিতে বাসে গাঁজা পাচারের চেষ্টা ব্যর্থ, দুই মহিলা সহ একাধিক আটক

আগরতলা, ৫ এপ্রিল: যাত্রীবাহী বাসে করে গাঁজা পাচারের চেষ্টা ব্যর্থ করল পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গর্জি ফাঁড়ির…

ByByReshmi Debnath Apr 5, 2026

রামনগরে চুরির ঘটনায় ৭ জন আটক—উদ্ধার স্বর্ণালংকার ও মোবাইল

আগরতলা, ৫ এপ্রিল: রাজধানী আগরতলা শহর ও শহরতলী এলাকায় চুরির সঙ্গে জড়িত একটি বড় গ্যাংকে আটক করতে সক্ষম হয়েছে…

ByByReshmi Debnath Apr 5, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top