নগাঁওয়ের রূপহিহাটে ড্রাগস সহ পাচারকারী আটক

নগাঁও (অসম), ২৪ এপ্রিল (হি.স.) : ড্রাগসের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে নগাঁও পুলিশও। গতকাল রবিবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে পিছু ধাওয়া করে রূপহিহাটের বরতল এলাকা থেকে পুলিশ এক ড্রাগস পাচারকারীকে আটক করেছে। এর সঙ্গে পাকড়াও করেছে শহিদুল ইসলাম নামের ড্রাগস পাচারকারীকে। পুলিশের হাতে ধৃত মাদক কারবারি তেজপুরের ভোজখিয়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

তল্লাশি চালিয়ে পুলিশ তার কাছ থেকে উদ্ধার করেছে ১২.৩৭ গ্রাম ব্রাউন সুগার সহ ৫০টি প্লাস্টিক কন্টেইনার।

পুলিশ জানিয়েছে, ধৃতের মোবাইল হ্যান্ডসেট বাজেয়াপ্ত করা হয়েছে। কল লিস্ট খতিয়ে দেখে পরবর্তী ব্যবস্থা নেবে পুলিশ। মাদক পাচারে জড়িত অন্যদের তদন্তের আওতায় নিয়ে আসা হবে বলে পুলিশের তদন্তকারী অফিসার জানিয়েছেন।