তেলিয়ামুড়ার বিধায়িকাকে সংবর্ধনা দিল বিদ্যাসাগর শিশুনিকেতন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ এপ্রিল৷৷  ২৮ তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্র থেকে দ্বিতীয় বার জয়ী হয়ে বিধায়িকা এবং ত্রিপুরা সরকারের  মূখ্য সচেতক হিসাবে নিযুক্ত হওয়ায় পর বিধায়িকা কল্যানী সাহা রায় কে সংবর্ধনা প্রদান করা হচ্ছে বিভিন্ন মাধ্যম থেকে৷বিজেপি দলের বিভিন্ন শাখা,সংঘটন থেকে শুরু করে বুথ অফিস গুলো থেকেও সংবর্ধিত করা হচ্ছে৷ শুক্রবার তেলিয়ামুড়া বিধানসভার ৪৭ নাম্বার বুথের তরফ থেকে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিধায়িকা তথা ত্রিপুরা সরকারের মূখ্য সচেতক কল্যানী সাহা রায় কে সংবর্ধনা জ্ঞাপন করা হয়৷ তেলিয়ামুড়া গৌরাঙ্গটিলাস্থিত বিদ্যাসাগর শিশু নিকেতনে অনুষ্ঠিত হয় এই সংবর্ধনা অনুষ্ঠান৷ এ অনুষ্ঠানে বিধায়িকা  ছাড়াও উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান মধুসূদন রায়, তেলিয়ামুড়া পৌর পরিষদের প্রাক্তন চেয়ারম্যান নীতিন কুমার সাহা, বুথের কাউন্সিলর সহ অন্যান্যরা৷