বেহালা, ২১ এপ্রিল (হি. স.) : বেহালার এস এন রায় রোড এ লাইট পোস্ট ভয়ংকর আগুন। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এদিন আগুন লাগার পরই বন্ধ করে দেওয়া হয় রাস্তা। এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। দুটি দমকল এর ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা চলছে।

