নয়াদিল্লি, ২০ এপ্রিল (হি.স.): করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। রাজনাথ সিং যে করোনায় আক্রান্ত হয়েছেন, তা বৃহস্পতিবারই জানা গিয়েছে। এদিনই নতুন দিল্লিতে ভারতীয় বিমান বাহিনীর কমান্ডারদের সম্মেলনে যোগ দেওয়ার কথা ছিল প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের। কিন্তু করোনাভাইরাসে সংক্রমিত হওয়ায় ওই সম্মেলনে যোগ দেননি তিনি।
মৃদু উপসর্গ দেখা দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের শরীরে, বাড়িতেই নিভৃতবাসে রয়েছেন তিনি। চিকিৎসকরা তাঁকে বিশ্রাম নিতে বলেছেন, সেই মত চিকিৎসকদের পরামর্শে আপাতত বিশ্রামে দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।

