News Flash

Image

পাচারকালে ভাঙমুনে ৩৬টি গবাদি পশু আটক


নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ এপ্রিল৷৷ গভীর রাতে সিমলুংএর তোমলাই বস্তি থেকে পাচারকারীদের হাত থেকে ৩৬ টি গরু উদ্ধার করেন কাঞ্চনপুরের  মহকুমা পুলিশ আধিকারিক৷ দীর্ঘদিন ধরে গরু পাচার চলছে উত্তর জেলার জম্পুই ও কাঞ্চনপুর মূল সড়ক ধরে৷ পুলিশ প্রশাসনের চোখে ফাঁকি দিয়ে এই বাণিজ্য চালাচ্ছে একদল পাচারকারীর৷৷ গতকাল গভীর রাতে হানা দিয়ে পাচারকারীদের আটক করতে সক্ষম হয়নি পুলিশ৷ তবে উত্তর জেলার কাঞ্চনপুর মহকুমার অন্তর্গত ত্রিপুরা মিজোরাম সীমান্তের মধ্যবর্তী স্থানে সিমলুংএর তোমলাই বস্তি থেকে গোপন খবরের ভিত্তিতে কাঞ্চনপুর মহকুমার দায়িত্ব প্রাপ্ত পুলিশ আধিকারিক  বিশাল অংশের পুলিশ ও টি এস আর মোতায়ন করে কাঞ্চনপুর ও ভাংমুন থানার ওসিকে সঙ্গে নিয়ে ৩৬ টি গরু উদ্ধার করে ভাংমুন থানার ওসির দায়িত্বে আনা হয়৷৷ জানা গিয়েছে মহকুমা আদালতের নির্দেশ অনুসারে গরুগুলিকে উত্তর জেলার ধর্মনগর বাবা গুরুক্ষ নাথ গোশালাতে পাঠানো হবে৷ এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে মহকুমা পুলিশ আধিকারিক জানিয়েছেন৷

Releated Posts

ভোট ঘনাতেই ফের সন্ত্রাসের অভিযোগ সাব্রুমে, আহত বিজেপি কর্মী

আগরতলা, ৫ এপ্রিল: এডিসি নির্বাচনের প্রাক্কালে ফের সন্ত্রাসের অভিযোগ উঠল তিপ্রা মথার বিরুদ্ধে। ভোট যত ঘনিয়ে আসছে, ততই…

ByByReshmi Debnath Apr 5, 2026

উন্নয়নের রথ থামবে না, বিজেপির সঙ্গে এগিয়ে চলবে ধর্মনগর: মন্ত্রী রতন লাল নাথ

আগরতলা, ৫ ফেব্রুয়ারি:  ধর্মনগরের উপনির্বাচনকে সামনে রেখে আজ বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথ বিজেপি মনোনীত প্রার্থী জহর চক্রবর্তী-র সঙ্গে…

ByByReshmi Debnath Apr 5, 2026

গর্জিতে বাসে গাঁজা পাচারের চেষ্টা ব্যর্থ, দুই মহিলা সহ একাধিক আটক

আগরতলা, ৫ এপ্রিল: যাত্রীবাহী বাসে করে গাঁজা পাচারের চেষ্টা ব্যর্থ করল পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গর্জি ফাঁড়ির…

ByByReshmi Debnath Apr 5, 2026

রামনগরে চুরির ঘটনায় ৭ জন আটক—উদ্ধার স্বর্ণালংকার ও মোবাইল

আগরতলা, ৫ এপ্রিল: রাজধানী আগরতলা শহর ও শহরতলী এলাকায় চুরির সঙ্গে জড়িত একটি বড় গ্যাংকে আটক করতে সক্ষম হয়েছে…

ByByReshmi Debnath Apr 5, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top