বেঙ্গালুরু ও নয়াদিল্লি, ১৯ এপ্রিল (হি.স.): কর্ণাটক বিধানসভা নির্বাচনের জন্য তারকা প্রচারকের তালিকা প্রকাশ করল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। এই তারকা প্রচারকের তালিকায় মোট ৪০ জনের নাম রয়েছে। নাম রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপি নেতা নরেন্দ্র মোদী, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রমুখের।
এছাড়াও বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা, কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গরকরি, বি এস ইয়েদুরাপ্পা, বাসভরাজ বোম্মাই, ধর্মেন্দ্র প্রধান, মনসুখ মান্ডভিয়া, যোগী আদিত্যনাথ, স্মৃতি ইরানি, নির্মলা সীতারমন। উল্লেখ্য, কর্ণাটকের একদফায় ভোট আগামী ১০ মে, ফল ঘোষণা হবে ওই মাসের ১৩ তারিখ।

