অক্সিজেন লেভেল কমতেই অসুস্থ নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র, নিয়ে আসা হচ্ছে দিল্লির এইমস-এ

কাঠমান্ডু ও নয়াদিল্লি, ১৯ এপ্রিল (হি.স.): অক্সিজেন লেভেল কমে যাওয়ায় অসুস্থ হয়ে পড়েছেন নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পাউডেল। তাঁকে মহারাজগঞ্জের ত্রিভুবন ইউনিভার্সিটি টিচিং হাসপাতাল থেকে দিল্লির এইমস-র রেফার করা হয়েছে। চলতি মাসে এই নিয়ে দ্বিতীয়বার অসুস্থ হয়ে পড়েছেন নেপালের রাষ্ট্রপতি। শ্বাসকষ্টের সমস্যা হওয়ায় মঙ্গলবার রাষ্ট্রপতিকে ভর্তি করা হয়েছিল ত্রিভুবন ইউনিভার্সিটি টিচিং হাসপাতালে।

রাষ্ট্রপতি রামচন্দ্র পাউডেল হাসপাতালে ভর্তি হওয়ার পর, প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল এবং উপ-প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী পূর্ণ বাহাদুর খড়কা সহ অন্যান্য নেতারা মঙ্গলবার সন্ধ্যায় তাঁর স্বাস্থ্যের খোঁজখবর নিতে তাঁকে দেখতে যান। বুধবার সকালে জানা গিয়েছে, ত্রিভুবন ইউনিভার্সিটি টিচিং হাসপাতাল থেকে দিল্লির এইমস-র নিয়ে আসা হচ্ছে নেপালের রাষ্ট্রপতিকে।