News Flash

  • Home
  • খেলা
  • টি-‌২০ :‌ সুমনের ৮৯ রান শেষ আটে কসমোপলিটন
Image

টি-‌২০ :‌ সুমনের ৮৯ রান শেষ আটে কসমোপলিটন

কসমোপলিটন-‌১৮৬/‌২(২০)

সংহতি-‌১৬৩/‌৭(২০)

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৭ এপ্রিল।।আবারও হারলো সংহতি। পাশাপাশি কোয়ার্টার ফাইনালে যাওয়া থেকেও ছিটকে গেলো। জয় পেয়ে গ্রুপে আপাতত দ্বিতীয় স্থানে রইলো কসমোপলিটন ক্লাব। সোমবার কসমোপলিটন ২৩ রানে পরাজিত করে সংহতিকে। এদিন পরাজিত হলেও আসরের অন্য ম্যাচগুলোর তুলনায় এদিন ব্যাটসম্যান-‌রা অনেকটা ভালো ব্যাটিং করে সংহতির। এম বি বি স্টেডিযামে অনুষ্ঠিত ম্যাচে কসমোপলিটনের গড়া ১৮৬ রানের জবাবে সংহতি ১৬৩ রান করতে সক্ষম হয়। বিজয়ী দেলর অমেয়া সুমন ৮৯ রান করেন। সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে মাত্র ২৮ রানে ২ উইকেট হারানোর পর কসমোপলিটনের হয়ে রুখে দাঁড়ান নিনাদ কদম এবং অমেয়া সুমন। ওই জুটি কড়া প্রতিরোধ গড়ে তুলেন। শুরুতে ঠান্ডা মাথায় স্কোরবোর্ড সচল রাখার দিকে নদর দেন দুজন। সেট হতেই দ্রুত রান তুলতে থাকেন। নিনাদ থেকে সুমন ছিলেন মারমুখি। শেষ পর্যন্ত ওই জুটি ১০৪ বল খেলে ১৫৮ রান যোগ করেন। অমেয়া ৫৯ বল খেলে ৮ টি বাউন্ডারি ও ৫ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৮৯ রানে এবং নিনাদ ৪৭ বল খেলে ৬ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৬৩ রানে অপরাজিত থেকে যান। এছাড়া অভিষেক শর্মা ৯ বল খেলে ২ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২২ রান করেন। কসমোপলিটন নির্ধারিত ওভারে ২ উইকেট হারিয়ে ১৮৬ রান করে। সংহতির পক্ষে শারুখ হুসেন (‌২/‌৪৬) সফল বোলার। জবাবে খেলতে নেমে সংহতি ‌নির্ধাইরত ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৩ রান করতে সক্ষম হয়। দলের হয়ে অমিত আলি ৩২ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ৫ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫৮, সপ্তজিৎ দাস ২৬ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৫, নিরুপম সেন চৌধুরি ৩২ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ৩২ এবং অভিজিৎ দে ৮ বল খেলে ৪ টি বাবাউন্ডারির সাহায্যে ১৬ রান করেন। কসমোপলিটনের পক্ষে চন্দন রায় (‌২/‌২৩), দেবপ্রসাদ সিনহা (‌২/‌২৪) এবং ইন্দ্রজিৎ দেবনাথ (‌২/‌২৫) সফল বোলার।‌‌‌‌

Releated Posts

আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় মহিলা হকি দল, ১৩-১৭ এপ্রিল চার ম্যাচের সিরিজ

নয়াদিল্লি, ৭ এপ্রিল (আইএএনএস): চার ম্যাচের একটি গুরুত্বপূর্ণ সিরিজ খেলতে আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় সিনিয়র মহিলা হকি দল।…

ByByNews Desk Apr 7, 2026

আদিবাসী প্রতিভা বিকাশে জোর, বিশ্ব ক্রীড়াশক্তি হওয়ার লক্ষ্য: রাষ্ট্রপতির ভাবনা তুলে ধরলেন ক্রীড়ামন্ত্রী

নয়াদিল্লি, ৩ এপ্রিল(আইএএনএস): আদিবাসী ক্রীড়াবিদদের ধারাবাহিক সমর্থন ও সুযোগ-সুবিধা প্রদান করলে ভারত ভবিষ্যতে বিশ্ব ক্রীড়াক্ষেত্রে শক্তিশালী অবস্থান তৈরি…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

পুল পরিষ্কার থেকে পদক জয়—অসমের কুস্তিগির দেবী দাইমারির লড়াই অনুপ্রেরণা

অম্বিকাপুর, ২ এপ্রিল(আইএএনএস): প্রতিকূলতার মধ্যেই সাফল্যের পথ তৈরি করা—এই কথার বাস্তব উদাহরণ হয়ে উঠেছেন অসমের কুস্তিগির দেবী দাইমারি।…

ByByNews Desk Apr 2, 2026

জঙ্গল-পথ পেরিয়ে জাতীয় মঞ্চে, ভারতীয় হকিতে আদিবাসী শক্তির উত্থান

রায়পুর, ২ এপ্রিল(আইএএনএস): খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস ২০২৬-এ হকিতে পুরুষ ও মহিলা—দুই বিভাগেই সোনা জিতে নজর কাড়ল ওড়িশা।…

ByByNews Desk Apr 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top