জাতীয় দলের স্বীকৃতি পাওয়ায় আগরতলায় আম আদমী পার্টির র্যালী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ এপ্রিল৷৷ আম আদমি পার্টি জাতীয় দলের স্বীকৃতি পাওয়ায় অভিনন্দন জানিয়ে মিছিল করলো আগরতলায়৷ গত ১১ এপ্রিল ভারতের নির্বাচন কমিশন আম আদমি পার্টিকে জাতীয় দলের স্বীকৃতি প্রদান করেছে  এর ফলে অরবিন্দ কেজরিওয়ালের নেতাদিন আম আদমি পার্টির গুরত্ব আরো বহুগুণ বৃদ্ধি পেয়েছে৷ সারা দেশেই সংগঠনের শক্তি বৃদ্ধির উপর ইতিমধ্যেই গুরুত্ব আরোপ করেছে আম আদমি পার্টি৷ ত্রিপুরাতেও সাংগঠনিক শক্তি উপর গুরুত্ব দেওয়া হয়েছে৷ আম আদমি পার্টিকে জাতীয় দলের স্বীকৃতি প্রদান করায় রাজ্য সংগঠনের তরফ থেকে সোমবার আগরতলা শহরে অভিনন্দন মিছিল সংগঠিত করা হয়৷ মিছিলে অংশ নিয়ে সংগঠনের নেতৃবৃন্দ জানান বর্তমান কেন্দ্রীয় সরকার যেভাবে তদন্তকারী সংস্থাগুলিকে ব্যবহার করে বিরোধীদের কণ্ঠরোধ করার চেষ্টা করছে তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন করে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে৷৷ আগামী দিনে রাজ্যে সাংগঠনিক শক্তি বৃদ্ধির উপরও বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে বলে জানিয়েছেন নেতৃবৃন্দ৷