News Flash

  • Home
  • মুখ্য খবর
  • টিআইডিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন নাবদল বনিক
Image

টিআইডিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন নাবদল বনিক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ এপ্রিল৷৷  ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব গ্রহণ করলেন নবাদল বনিক৷ বর্তমান মন্ত্রী টিঙ্কু রায় বিধানসভা নির্বাচনে জয়ী হওয়ার পর তিনি শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন৷ তারপর থেকে ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যানের পদটি শূন্য ছিল৷ কয়েকদিন পূর্বে ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান হিসাবে নবাদল বনিককে নিযুক্তি দেওয়া হয়৷ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান হিসাবে নিযুক্তি পাওয়ার পর বুধবার শিল্প নিগম ভবনে গিয়ে নিগমের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন৷ চেয়ারম্যান হিসাবে দায়িত্ব গ্রহণের পর ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের কর্মীরা নবাদল বনিককে স্বাগত জানান৷ ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের মেনেজিং ডাইরেক্টর বিশ্বশ্রী বিও নিগমের নয়া চেয়ারম্যানকে স্বাগত জানান৷ শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব গ্রহণের পর নবাদল বনিক সাংবাদিকদের মুখোমুখি হয়ে ওনাকে এই দায়িত্ব দেওয়ার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীকে স্বাগত জানান৷ তিনি আরও বলেন সকলকে সাথে নিয়ে ত্রিপুরায় শিল্পের উন্নয়ন করার চেষ্টা করবেন৷ 

Releated Posts

লাল মথার মতো পার্টনারের দরকার নেই ভারতীয় জনতা পার্টির: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৫ এপ্রিল: এডিসিতে বিরোধী দলের ভূমিকায় রয়েছে ভারতীয় জনতা পার্টি। তাই সেখানে লাল মথার মতো পার্টনারের দরকার…

ByByReshmi Debnath Apr 5, 2026

পেকুয়ারজলা-জন্মেজয়নগর আসনে বিজেপি প্রার্থীর উপর হামলা

চড়িলাম, ৫ এপ্রিল: আসন্ন এডিসি নির্বাচনের প্রাক্কালে ত্রিপুরার পেকুয়ারজলা-জন্মেজয়নগর আসনে উত্তেজনা চরমে। রবিবার দুপুরে নবশান্তিগঞ্জ এলাকায় প্রচারে বেরিয়ে…

ByByReshmi Debnath Apr 5, 2026

নেতাজিনগর গুলিকাণ্ডে বড় সাফল্য, গোহাটি থেকে গ্রেপ্তার মাফিয়া নয়ন দেব

চড়িলাম, ৫ এপ্রিল: নেতাজিনগর ঠিকাদার বাড়িতে সংঘটিত চাঞ্চল্যকর গুলি কাণ্ডের তদন্তে বড় সাফল্য পেল পুলিশ। এই ঘটনায় জড়িত…

ByByReshmi Debnath Apr 5, 2026

জহরনগরে নির্বাচনী প্রচারে মুখ্যমন্ত্রী

আগরতলা, ৫ এপ্রিল: এতদিন জনজাতিদের অবহেলা করেছে মথা। বিভেদ সৃষ্টি করে মানুষকে আর ঠকানো যাবে না। এডিসিতে এবার…

ByByReshmi Debnath Apr 5, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top