নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ এপ্রিল৷৷ হাতির আক্রমণে আহত এক অটো চালক৷ ঘটনা সোমবার রাতে কৃষ্ণপুর মালাকার বস্তি এলাকায়৷ গৌতম কুমার শীল নামে মাইগঙ্গা এলাকার এক অটোচালক রাতে অটো নিয়ে উত্তর মহারানীপুর এলাকা থেকে তেলিয়ামুড়ার দিকে আসছিল৷ কৃষ্ণপুর মালাকার বস্তি এলাকায় আসতেই আচমকা বন্য হাতি আক্রমণ চালায়৷ বন্য হাতির আক্রমণ থেকে প্রাণে বাঁচতে তড়িঘড়ি উল্টো দিকে ঘুরিয়ে অটো নিয়ে আসতে গিয়ে অটো উল্টে যায়৷ এতে আহত হয় অটো গাড়ির চালক গৌতম কুমার শীল৷
2023-04-12

