পাটনা, ১২ এপ্রিল (হি.স.): মৃদু তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠল বিহারের আরারিয়া জেলা। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৪.৩। বুধবার ভোর ৫.৩৫ মিনিট নাগাদ মৃদু ভূকম্পন অনুভূত হয় বিহারের আরারিয়া জেলায়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি জানিয়েছে, বুধবার ভোর ৫.৩৫ মিনিট নাগাদ ৪.৩ তীব্রতার ভূকম্পন অনুভূত হয় বিহারের আরারিয়া জেলায়।
পশ্চিমবঙ্গের দার্জিলিং থেকে ১৫৪ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, ঝাড়খণ্ডের দেওঘর থেকে ১৭৫ কিলোমিটার উত্তর ও উত্তর-পূর্বে ছিল ভূমিকম্পের উৎসস্থল, ভূপৃষ্ঠের ১৯ কিলোমিটার গভীরতায় ছিল উপকেন্দ্র। ২৫.৯৮ অক্ষাংশ ও ৮৭.২৬ দ্রাঘিমাংশ। মৃদু তীব্রতার ভূকম্পনে ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।

