News Flash

  • Home
  • প্রধান খবর
  • হস্টেল চালুর দাবিতে পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ঘরের সামনে বিক্ষোভ পড়ুয়াদের
Image

হস্টেল চালুর দাবিতে পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ঘরের সামনে বিক্ষোভ পড়ুয়াদের

কোচবিহার, ১০ এপ্রিল (হি. স.): হস্টেলের উদ্বোধন হওয়ার পর কয়েক মাস কেটে গেলেও পড়ুয়াদের জন্য এখনও তা খুলে দিতে পারেনি কর্তৃপক্ষ। এই অভিযোগ করে হস্টেল চালুর দাবিতে সোমবার কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ঘরের সামনে দীর্ঘক্ষণ ধরে বিক্ষোভ দেখালেন পড়ুয়াদের একাংশ।

তাঁদের অভিযোগ, হস্টেল চালু না হওয়ার জন্য চরম সমস্যার মধ্যে পড়তে হচ্ছে বাইরে থেকে আসা পড়ুয়াদের। হস্টেল শীঘ্র চালু করা না হলে জোর করেই হস্টেলে প্রবেশ করবার কথা জানিয়েছেন পড়ুয়াদের একাংশ। আন্দোলনকারীদের পক্ষে জাহাঙ্গির মিয়াঁ জানান, উপাচার্য একাধিকবার প্রতিশ্রুতি দিলেও কোনও সুরাহা হয়নি। কখনও বাড়ি ভাড়া নিয়ে আবার কখনও মেসে থাকতে হচ্ছে পড়ুয়াদের। আর এতেই খরচ হচ্ছে অনেক টাকা। তাই হস্টেল খুলবার দাবি নিয়ে এদিন বিক্ষোভে শামিল হন পড়ুয়ারা। কিছুক্ষণ বিক্ষোভের পর তাঁরা উপাচার্যের ঘরের সামনের গেটে তালা ঝুলিয়ে দেন। এই বিষয়ে উপাচার্যের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Releated Posts

নেপালে আকস্মিক বন্যা: প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহকে ফোন মোদির, সবরকম মানবিক সহায়তার আশ্বাস

নয়াদিল্লি/কাঠমান্ডু, ২৬ আগস্ট (আইএএনএস): নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় প্রাণহানির ঘটনায় গভীর শোকপ্রকাশ করে বুধবার নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহকে…

ByByNews Desk Aug 26, 2026

ইউএনসিসিডি ১৭তম কনফারেন্স অব পার্টিজ-এ তৃণভূমি পুনরুদ্ধারে সম্প্রদায়ভিত্তিক উদ্যোগের পক্ষে ভারতের সওয়াল

উলানবাটার, ২৬ আগস্ট (আইএএনএস): তৃণভূমি ও চারণভূমি পুনরুদ্ধারে স্থানীয় সম্প্রদায়কে নেতৃত্বে রেখে বিজ্ঞানভিত্তিক উদ্যোগের ওপর জোর দিল ভারত।…

ByByNews Desk Aug 26, 2026

জাপানি সংস্থা ও আর্থিক প্রতিষ্ঠানগুলির সামনে ভারতের বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরলেন পীযূষ গোয়েল

টোকিও, ২৬ আগস্ট (আইএএনএস): বাণিজ্য, শিল্প, মোবিলিটি, ব্যাংকিং ও বিমা-সহ বিভিন্ন ক্ষেত্রে ভারতের ক্রমবর্ধমান বিনিয়োগ ও ব্যবসায়িক সম্ভাবনার…

ByByNews Desk Aug 26, 2026

ওনাম ও ঈদে দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী মোদির, বার্তা সুখ-ঐক্য-সমৃদ্ধির

নয়াদিল্লি, ২৬ আগস্ট (আইএএনএস): ওনাম ও ঈদে মিলাদ-উন-নবি উপলক্ষে দেশবাসী এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসকারী মানুষকে শুভেচ্ছা জানালেন…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top