News Flash

  • Home
  • খেলা
  • বিশালগড়কে হারিয়ে মোহনপুরের চমক জয় দিয়ে যাত্রা শুরু সদর এ-র
Image

বিশালগড়কে হারিয়ে মোহনপুরের চমক জয় দিয়ে যাত্রা শুরু সদর এ-র

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১০ এপ্রিল।। বিশালগড়কে হারিয়ে মোহনপুরের চমক। অপর খেলায় দুর্দান্ত জয় দিয়ে লীগ সূচনা করেছে সদর-এ দল। খেলা অনূর্ধ্ব ১৫ রাজ্য ক্রিকেটের। উদ্যোক্তা ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন। এ গ্রুপের খেলা। নরসিংগড়ের পঞ্চায়েত গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচে মোহনপুর ৩ উইকেটের ব্যবধানে বিশালগড়কে পরাজিত করেছে। মোহনপুরের পক্ষে এটি টানা দ্বিতীয় জয়। সকালে ম্যাচ শুরুতে টস জিতে বিশালগড় প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। ৪১.২ ওভার খেলে সব কটি উইকেট হারিয়ে ১৫০ রান সংগ্রহ করে। দলের পক্ষে সান আলীর ৩৯ এবং নয়ন দেবনাথের ২৯ রান উল্লেখযোগ্য। মোহনপুরের আদর্শ দত্ত চৌধুরী, জয়ন্ত বিশ্বাস ও সপ্তদ্বীপ দত্ত দুটি করে উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে মোহনপুর ৪১.৪ ওভার খেলে ৭ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছায়। ‌দলের পক্ষে ওপেনার জুটন মালাকারের ৩৪ রান এবং অঙ্কিত দাসের ২৬ রান উল্লেখ করার মতো। অতিরিক্ত খেতে প্রাপ্ত ৩৭ রান তাদের যথেষ্ট সহায়ক হয়েছে। বিশালগড়ের হৃদয় নম: দুটি উইকেট পেয়েছিল। বিজয়ী দলের সপ্তদ্বীপ দত্ত প্লেয়ার অফ দ্য ম্যাচের খেতাব পেয়েছে। এদিকে, মোহনপুর স্কুল গ্রাউন্ডে অনুষ্ঠিত অপর খেলায় সদর-এ ১৩৭ রানের ব্যবধানে তেলিয়ামুড়াকে পরাজিত করেছে। টস জিতে প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়ে সদর-এ নির্ধারিত ৪৫ ওভারে আট উইকেট হারিয়ে ২৮০ রান সংগ্রহ করে। দলের পক্ষে আকাশ সরকারের ৭৩ রান, অয়ন রায়ের অপরাজিত ৭২ রান এবং অধিনায়ক অর্কজিৎ সাহার ৪৫ রান উল্লেখযোগ্য। তেলিয়ামুড়ার প্রিয়াংশু ঋষি দাস ৩৫ রানে ৪টি উইকেট তুলে নিয়ে দেশ সাফল্য পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে তেলিয়ামুড়া ৪০.২ ওভার খেলে ১৪৩ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। দলের পক্ষে ওপেনিং জুটির হৃদয়জিৎ সাহার ৩২ রান এবং কৌশিক দেবের ৩০ রান উল্লেখ করার মতো। অতিরিক্ত খাতে পেয়েছিল ৩৫ রান। সদর এ-র শাহিন জামান চৌধুরী ৮ রানে তিনটি এবং অয়ন রায়, অতনু রায় ও রাহুল দেবনাথ প্রত্যেকে দুটি করে উইকেট পেয়েছে। বিজয়ী দলের অয়ন পেয়েছে প্লেয়ার অফ দ্য ম্যাচের খেতাব।

Releated Posts

ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান

ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…

ByByNews Desk Jun 13, 2026

বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার

ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…

ByByNews Desk Jun 13, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…

ByByNews Desk Jun 11, 2026
Scroll to Top