News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় নির্বাচনোত্তর সন্ত্রাস এখনো কায়েম রয়েছে, মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ সিপিএমের
Image

ত্রিপুরায় নির্বাচনোত্তর সন্ত্রাস এখনো কায়েম রয়েছে, মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ সিপিএমের

আগরতলা, ১০ এপ্রিল (হি.স.): ভোটের ফলাফল ঘোষণার পর থেকে ত্রিপুরা  জুড়ে সন্ত্রাস অব্যাহত রয়েছে। সোমবার ত্রিপুরার বর্তমান পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী অধ্যাপক(ডাঃ) মানিক সাহার দৃষ্টি আকর্ষণ করলেন সিপিএম রাজ্য সম্পাদক তথা বিধায়ক জিতেন চৌধুরী ও প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পলিটব্যুরো  সদস্য মানিক সরকার। মুখ্যমন্ত্রীর কাছে তাঁরা দাবি জানিয়েছেন, প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালনে নির্দেশ দিন।

আজ সাংবাদিক সম্মেলনে মানিক সরকার বলেন, বিধানসভা নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে ত্রিপুরায় সংগঠিত ২০১৬টি সন্ত্রাসের ঘটনার তথ্য মুখমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয়েছে। ফলাফল ঘোষণার আগে থেকে এখনও পর্যন্ত ৫ জনকে খুন করা হয়েছে। তাঁদের মধ্যে চার জন রাজনৈতিক সন্ত্রাসের কারণে খুন হয়েছেন। তাই মুখ্যমন্ত্রী কাছে আবেদন জানিয়েছি, অবিলম্বে সন্ত্রাস বন্ধে প্রসাশনকে নিরপেক্ষ ভূমিকা পালনে নির্দেশ দিন, বলেন মানিক।

তাঁর দাবি, ফলাফল ঘোষণার পর অবিজেপি যুব অংশ সবচাইতে বেশি আক্রমণের শিকার হয়েছেন। শুধু তাই নয়, মানুষের কর্ম সংস্থানের উপর আক্রমণ করেছে শাসক দলের মদতপুষ্ট দূর্বৃত্তরা। তাঁর অভিযোগ, বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর সাব্রুম থেকে চুরাইবাড়ি সর্বত্রই সন্ত্রাসের বাতাবরণ কায়েম রয়েছে।

উল্লেখ্য, বিরোধী কর্মীর রাবার বাগানে সহ ঘর বাড়ি আগুনে পুড়িয়ে ফেলা, বহু মানুষের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায়, কর্মসংস্থানে বাধা, দোকান পাট বন্ধ করা সহ প্রতিনিয়ত ঘটে চলেছে সন্ত্রাস, এমনই অভিযোগ সিপিএমের।

তিনি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রেখেছেন, গত ৫ বছরে ত্রিপুরায় যে রাজনৈতিক  সন্ত্রাস সংঘটিত হয়েছে তার পুনরাবৃত্তি না ঘটে তার জন্য কার্যকরী ভূমিকা নেওয়া হোক। সাথে তাঁর আরো আবেদন, সন্ত্রাসে যারা সর্বশান্ত হয়ে গেছেন প্রসাশনের পক্ষ থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হোক। মুখ্যমন্ত্রী তাঁদের আশ্বাস দিয়েছেন, সমস্ত বিষয় বিবেচনা করবেন।

ত্রিপুরায় সন্ত্রাসের জন্য খুবই সামান্য ভোটের ব্যবধানে বিজেপির ক্ষমতা দখলকে দায়ী করছেন তিনি। তাঁর দাবি, বিজেপির প্রত্যাশা ছিল ২০১৮ বিধানসভা নির্বাচন থেকেও বেশি আসন পেয়ে জয়ী হবে। কারণ, বর্তমানে কেন্দ্রে ও রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত রয়েছে। কিন্তু, ফলাফল ঘোষণার পর দেখা গেছে, শাসক দলের প্রচুর ভোট কমে গেছে। মাত্র ৩৯% ভোট পেয়ে সরকার গঠন করেছে বিজেপি। তাই, তাঁরা লাগাতর সন্ত্রাস জারি রেখেছে, তোপ দাগেন তিনি।

Releated Posts

রাজ্যে অয়েল পাম চাষ পৌঁছাল ৩,৫০০ হেক্টরের বেশি এলাকায়: মন্ত্রী রতন লাল নাথ

আগরতলা: ত্রিপুরায় ভোজ্য তেল উৎপাদনে স্বনির্ভরতার লক্ষ্যকে সামনে রেখে রাজ্য সরকার অয়েল পামচাষ সম্প্রসারণে একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ…

ByByReshmi Debnath Jun 13, 2026

ভাইরাল ভিডিও বিতর্কে বিজেপি নেতার বিরুদ্ধে কড়া সাংগঠনিক ব্যবস্থা, দল থেকে বহিষ্কার স্বপন রায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: অবশেষে প্রতাপগড়ের বুথ সভাপতি স্বপন রায়ের বিরুদ্ধে ব্যবস্থা নিল দল। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া…

ByByReshmi Debnath Jun 13, 2026

প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারত বিশ্বের অন্যতম প্রধান স্টার্ট আপ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত বিশ্বের অন্যতম প্রধান স্টার্ট আপ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

মাটি ধসে দুই যুবকের মৃত্যু: শোকসন্তপ্ত পরিবারকে ৪ লক্ষ টাকা করে সহায়তা, হাসপাতালে মন্ত্রীর সমবেদনা

আগরতলা, ১৩ জুন:  তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট মুসলিম বস্তি এলাকায় মাটি ধসের ঘটনায় দুই যুবকের মর্মান্তিক মৃত্যুর পর শোকের…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top