News Flash

Image

কয়েক লক্ষ টাকার ফেন্সিডিল উদ্ধার, আটক তিন

আগরতলা, ১০ এপ্রিল (হি.স.) : নেশা বিরোধী অভিযানে আবারো সাফল্য পেয়েছে ত্রিপুরা পুলিশ। সোমবার গোপন সূত্রের খবরের ভিত্তিতে রাজধানী আগরতলায় একটি বাড়িতে অভিযান চালিয়ে কয়েক লক্ষ টাকার ফেন্সিডিল উদ্ধার করেছে পশ্চিম থানার পুলিশ। সাথে তিন জনকে আটক করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন সদর মহকুমা পুলিশ আধিকারিক অজয় কুমার দাস।

তিনি জানিয়েছেন, গোপন সূত্রে মাস্টার পাড়া এলাকার বাসিন্দা বিশ্বজিৎ চক্রবর্তীর বাড়িতে বিপুল পরিমান ফেন্সিডিল মজুত আছে বলে খবর আসে। সেই মোতাবেক তাঁর বাড়িতে পশ্চিম থানার ওসি সমরেশ দাস ও মহিলা পুলিশের নেতৃত্বে অভিযান চালানো হয়েছিল। ওই অভিযানে তাঁর বাড়ি থেকে বিপুল পরিমাণ ফেন্সিডিল উদ্ধার করা সম্ভব হয়েছে। সাথে তিনজনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।  

তিনি আরও জানিয়েছেন, ধৃত তিনজনের বিরুদ্ধে মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করছে পুলিশ। ওই নেশা সামগ্রী পাচারে মূল চক্রকে জালে তুলাই পুলিশের মূল উদ্দেশ্য বলে জানিয়েছেন তিনি। 

Releated Posts

রাজ্যে অয়েল পাম চাষ পৌঁছাল ৩,৫০০ হেক্টরের বেশি এলাকায়: মন্ত্রী রতন লাল নাথ

আগরতলা: ত্রিপুরায় ভোজ্য তেল উৎপাদনে স্বনির্ভরতার লক্ষ্যকে সামনে রেখে রাজ্য সরকার অয়েল পামচাষ সম্প্রসারণে একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ…

ByByReshmi Debnath Jun 13, 2026

ভাইরাল ভিডিও বিতর্কে বিজেপি নেতার বিরুদ্ধে কড়া সাংগঠনিক ব্যবস্থা, দল থেকে বহিষ্কার স্বপন রায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: অবশেষে প্রতাপগড়ের বুথ সভাপতি স্বপন রায়ের বিরুদ্ধে ব্যবস্থা নিল দল। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া…

ByByReshmi Debnath Jun 13, 2026

প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারত বিশ্বের অন্যতম প্রধান স্টার্ট আপ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত বিশ্বের অন্যতম প্রধান স্টার্ট আপ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

মাটি ধসে দুই যুবকের মৃত্যু: শোকসন্তপ্ত পরিবারকে ৪ লক্ষ টাকা করে সহায়তা, হাসপাতালে মন্ত্রীর সমবেদনা

আগরতলা, ১৩ জুন:  তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট মুসলিম বস্তি এলাকায় মাটি ধসের ঘটনায় দুই যুবকের মর্মান্তিক মৃত্যুর পর শোকের…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top