News Flash

  • Home
  • খেলা
  • আকাশ, বৈভবের দুর্দান্ত পারফরম্যান্সে পোলস্টারকে হারিয়ে জয়ে ফিরলো ওপিসি
Image

আকাশ, বৈভবের দুর্দান্ত পারফরম্যান্সে পোলস্টারকে হারিয়ে জয়ে ফিরলো ওপিসি

ওপিসি:- ১৩৭/৮(২০)

পোলস্টার:- ১২৯/৮(২০)

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১০ এপ্রিল।। জয়ে ফিরেছে ওল্ড প্লে সেন্টার। গুরুত্বপূর্ণ ম্যাচে পোলস্টারকে ৮ রানে হারিয়ে ও পি সি মূল পর্বের দিকে আরও একধাপ এগিয়ে রেখেছে নিজেদের। খেলা ছিল নরসিংগড়ের পুলিশ ট্রেনিং একাডেমী গ্রাউন্ডে। টিসিএ আয়োজিত সমীরণ চক্রবর্তী স্মৃতি টি-টোয়েন্টি ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট। টস জিতে পোলস্টার প্রথমে বোলিং এর সিদ্ধান্ত নেয়। ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে ও পি সি সীমিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৭ রান সংগ্রহ করে। দলের পক্ষে আকাশ আনন্দের সর্বাধিক ৭৫ রান বেশ উল্লেখযোগ্য। আকাশ আটচল্লিশ বল খেলে আটটি বাউন্ডারি ও দুটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ৭৫ রান পায়। পোলস্টারের অমরেশ দাস ১৬ রানে চারটি এবং কাজল সূত্রধর ২৩ রানে তিনটি উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে পোলস্টারের প্রয়াস পারফেক্ট হলেও আট উইকেট হারিয়ে ১২৯ রান সংগ্রহ করতেই সীমিত কুড়ি ওভার ফুরিয়ে যায়। দলের পক্ষে শিভম পাণ্ডের ৩৯ রান এবং কিশান-মুরা সিংয়ের ৩৮ রান উল্লেখ করার মতো। ওপিসি-র বৈভব মালী ১৪ রানে চারটি উইকেট তুলে নিয়ে পোলস্টারকে এক প্রকার রুখে দেয়। তবে দুর্দান্ত ব্যাটিং এর স্বীকৃতি স্বরূপ আকাশ আনন্দ পেয়েছে প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাব। প্রথম ম্যাচে ও পি সি হার্ভের কাছে এবং তৃতীয় ম্যাচে জেসিসি-র কাছে হারলেও মাঝে শতদলকে হারানোর পর আজ ওপিসি দ্বিতীয় জয় পেয়েছে।

Releated Posts

‘একবারে একটি লক্ষ্যেই নজর দিই’, বলছেন ভারতের প্রথম অলিম্পিক স্কিট শুটার মেরাজ আহমেদ খান

নয়াদিল্লি, ২৫ আগস্ট (আইএএনএস): বয়স ৫১। তবুও শুটিং রেঞ্জে মেরাজ আহমেদ খানের মানসিকতা এখনও একই—বর্তমানের দিকে মনোযোগ, কঠোর…

ByByNews Desk Aug 25, 2026

স্থানীয় প্রতিভায় জোর, আঞ্চলিক ক্রিকেটের পরিকাঠামো আরও শক্তিশালী করল অসম প্রিমিয়ার লিগ

গুয়াহাটি, ২৪ আগস্ট (আইএএনএস): অসম প্রিমিয়ার লিগের (এপিএল) প্রথম মরশুম রবিবার শেষ হল। ফাইনালে গুয়াহাটি রয়্যালসকে পাঁচ উইকেটে…

ByByNews Desk Aug 24, 2026

‘এই অসাধারণ খেলোয়াড়দের সঙ্গে কথা বলা সত্যিই অনুপ্রেরণাদায়ক’: বিশেষভাবে সক্ষম ক্রিকেটারদের প্রশংসায় বিসিসিআই সচিব সৈকিয়া

নয়াদিল্লি, ২৪ আগস্ট (আইএএনএস): ইংল্যান্ড সফরে দুর্দান্ত সাফল্যের পর ভারতের বিশেষভাবে সক্ষম ক্রিকেটারদের সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের দৃঢ়তা…

ByByNews Desk Aug 24, 2026

ইউ২০ বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে ম্যানসি লাথারের রুপো, তানভি ও কোমলের ব্রোঞ্জ

স্লোভাকিয়া, ২২ আগস্ট (আইএএনএস): স্লোভাকিয়ায় আয়োজিত ইউ২০ বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে ভারতীয় মহিলা কুস্তিগিররা আরও তিনটি পদক জিতলেন। শনিবারের…

ByByNews Desk Aug 22, 2026
Scroll to Top