News Flash

  • Home
  • দেশ
  • আজকের দিনে রাজ্যের দুই রাজ্যপালকে স্মরণ করলেন বিরোধী দলনেতা
Image

আজকের দিনে রাজ্যের দুই রাজ্যপালকে স্মরণ করলেন বিরোধী দলনেতা

কলকাতা, ৪ এপ্রিল (হি.স.) : “রাজ্যের সাংবিধানিক প্রধান হিসেবে ব্যবস্থা নিন।” মঙ্গলবার এই ভাষাতেই ফের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিশানা করলেন রাজ্যপালকে।

সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গিয়ে শুভেন্দু অধিকারী আরও একবার বুঝিয়ে দিলেন তিনি দুই প্রাক্তন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধী ও জগদীপ ধনকড়কে ‘মিস’ করছেন। রাজ্যের এই পরিস্থিতিতে সি ভি আনন্দ বোসের কী করা উচিত, তা নিয়েও কার্যত উপদেশ দিলেন শুভেন্দুবাবু।

রাজ্যের অশান্তিতে রাজ্যপালের ভূমিকা নিয়ে আগেই প্রশ্ন তুলেছিলেন শুভেন্দু অধিকারী। নিজের সেই মন্তব্যে এদিনও অনড় থেকেছেন তিনি। বিরোধী দলনেতার কথায়, “এরকম পরিস্থিতিতে আজকের দিনে রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধী, জগদীপ ধনকরের কথা মনে করতে চাই। বর্তমান রাজ্যপালের কাছ থেকে তাঁদের মতো ভূমিকা ব্যক্তিগতভাবে আমি এখনও দেখতে পাইনি। এই মন্তব্যে আমি অনড়।”

এরপরই রাজ্যপালের উদ্দেশে তাঁর বার্তা, “আমি চাই রাজ্যের সাংবিধানিক প্রধান সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করুন। শিবপুর-রিষড়া নিয়ে রাজ্যের কাছ থেকে রিপোর্ট না চেয়ে, উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য দিল্লিকে জানাক তিনি।” শুভেন্দুবাবুর উপদেশ, “অবিলম্বে রিষড়া ও শিবপুর থানাকে উপদ্রুত ঘোষণা করা হোক। ১ মাসের জন্য এই দু’টির দায়িত্ব কেন্দ্রীয় বাহিনীর হাতে তুলে দেওয়া হোক। স্বরাষ্ট্রমন্ত্রককে এই সুপারিশ করুন রাজ্যপাল। তবেই বুঝব শুধুমাত্র সংবাদমাধ্যমের কাছে বার্তা দেওয়ার জন্য নয়, গান্ধী-ধনকরের মতো এই রাজ্যপালও কিছু করে দেখাতে চাইছেন পশ্চিমবঙ্গের রাষ্ট্রবাদীদের জন্য।”

Releated Posts

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে পুরনো খুনের মামলায় কংগ্রেস প্রার্থী মিলন প্রধান গ্রেফতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে শুক্রবার একটি পুরনো মামলায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

নয়ডার পোশাক কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ৮টি দমকলের ইঞ্জিন

নয়ডা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): নয়ডার সেক্টর ৬৩ এলাকায় একটি পোশাক কারখানার চারতলায় শুক্রবার ভয়াবহ আগুন লাগে। ঘটনায় এলাকায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top