কেন্দ্রীয় সংশোধনাগার পরিদর্শন হাইকোর্টের প্রধান বিচারপতির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ এপ্রিল৷৷ কেন্দ্রীয় সংশোধনাগার পরিদর্শন করেন ত্রিপুরা উচ্চ আদালতের প্রদান  বিচারপতি টি অমরনাথ গৌড়৷ শনিবার দুপুরে তিনি বিশালগড়স্থিত কেন্দ্রীয় সংশোধনাগারে যান৷ সেখানে গার্ড অফ অনার প্রদান করে কারারক্ষীরা৷ মহকুমা শাসক বিনয় ভূষণ দাস প্রধান বিচারপতিকে পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানান৷ প্রধান বিচারপতি সহ অন্য আধিকারিকরা সংশোধনাগারের ব্যবস্থাপনা ,কারা আবাসিকদের সুবিধা অসুবিধা সহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখেন৷ কোথাও কারা আবাসিকদের মানবাধিকার ক্ষুন্ন হচ্ছে কি-না খতিয়ে দেখেন৷ কথা বলেছেন সংশোধনাগারের আধিকারিকদের সঙ্গে৷ মূলত এটা ছিল রুটিন ভিজিট৷ সবগুলি সংশোধাগারে পর্যায়ক্রমে পরিদর্শন করা হয়৷ এরই অঙ্গ হিসাবে এই সফর৷