News Flash

  • Home
  • প্রধান খবর
  • ভারতীয় বিচার ব্যবস্থা বিদেশী হস্তক্ষেপ দ্বারা প্রভাবিত হতে পারে না : কিরেণ রিজিজু
Image

ভারতীয় বিচার ব্যবস্থা বিদেশী হস্তক্ষেপ দ্বারা প্রভাবিত হতে পারে না : কিরেণ রিজিজু

নয়াদিল্লি, ৩০ মার্চ (হি.স.): কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ নিয়ে মুখ খুলেছে জার্মান বিদেশমন্ত্রক। আর তা নিয়েই তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন কেন্দ্রীয় আইন ও বিচার মন্ত্রী কিরেণ রিজিজু। টুইট করে রিজিজু জানিয়েছেন, ভারতীয় বিচার ব্যবস্থা বিদেশী হস্তক্ষেপ দ্বারা প্রভাবিত হতে পারে না। একইসঙ্গে তিনি জানান, ভারত ‘বিদেশি প্রভাব’ আর সহ্য করবে না, কারণ আমাদের প্রধানমন্ত্রী হলেন নরেন্দ্র মোদী।

উল্লেখ্য, রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ নিয়ে মুখ খুলেছে জার্মান বিদেশমন্ত্রক। জার্মান বিদেশমন্ত্রকের মুখপত্রের তরফে এই বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে এবং এই বিষয় নিয়ে বিচার ব্যবস্থায় স্বচ্ছতা এবং গণতন্ত্র ব্যবস্থার নিয়মনীতি প্রয়োগের প্রসঙ্গ উত্থাপিত হয়েছে। জার্মান বিদেশ মন্ত্রকের এই প্রতিক্রিয়াকে টুইট করে ধন্যবাদ জানিয়েছেন কংগ্রেস নেতা দ্বিগ্বিজয় সিং।

সে বিষয়ে পাল্টা টুইট করে কেন্দ্রীয় আইন ও বিচার মন্ত্রী কিরেণ রিজিজু লিখেছেন, ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের জন্য বিদেশী শক্তিকে আমন্ত্রণ জানানোর জন্য রাহুল গান্ধীকে ধন্যবাদ। মনে রাখবেন, ভারতীয় বিচার ব্যবস্থা বিদেশী হস্তক্ষেপ দ্বারা প্রভাবিত হতে পারে না। ভারত ‘বিদেশি প্রভাব’ আর সহ্য করবে না, কারণ আমাদের প্রধানমন্ত্রী হলেন নরেন্দ্র মোদী। হিন্দুস্থান সমাচার। রাকেশ।

Releated Posts

অসমের সংস্কৃতি রক্ষায় মানুষ এনডিএ-কে পুনরায় নির্বাচিত করার সিদ্ধান্ত নিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

গুয়াহাটি, ৩ এপ্রিল (আইএএনএস): শুক্রবার গোয়ালপাড়া জেলার দুধনৈতে এক বিশাল জনসভায় ভাষণ দেওয়ার সময় কংগ্রেসের তীব্র সমালোচনা করে…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

৩ বছরে কর্ণাটকের ২,৮০৯ কৃষকের মৃত্যু; মানুষকে প্রতারিত করছে কংগ্রেস সরকার: কেন্দ্রীয় মন্ত্রী

বাগালকোট (কর্ণাটক), ৩ এপ্রিল (আইএএনএস) :— রেল ও জলশক্তি দপ্তরের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ভি. সোমান্না দাবি করেছেন যে, দ্বিতীয়…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

ভারত মার্কিন যুক্তরাষ্ট্রকে অনুসরণ করে—এ দাবি বাস্তবসম্মত নয়: সাইয়েদ আকবরুদ্দিন

নয়াদিল্লি, ৩ এপ্রিল(আইএএনএস): ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের নীতি অনুসরণ করে—এই অভিযোগ “অন্যায্য” এবং “বাস্তবতার প্রতিফলন নয়” বলে মন্তব্য করলেন…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

ভোটের আগে অনুপ্রবেশ বাড়ছে, অসম ও পশ্চিমবঙ্গে সতর্কতা জারি গোয়েন্দা সংস্থার

নয়াদিল্লি, ৩ এপ্রিল (আইএএনএস): ভোটের মুখে অসম ও পশ্চিমবঙ্গে ব্যাপক হারে অবৈধ অনুপ্রবেশ বাড়ছে বলে সতর্কবার্তা দিয়েছে গোয়েন্দা…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top