News Flash

  • Home
  • দিনের খবর
  • উপসর্গ থাকলে মাস্ক পরতে হবে, করোনার নয়া নির্দেশিকা জারি দিল্লি সরকারের
Image

উপসর্গ থাকলে মাস্ক পরতে হবে, করোনার নয়া নির্দেশিকা জারি দিল্লি সরকারের

নয়াদিল্লি, ৩০ মার্চ (হি.স.) : করোনাভাইরাস ঘিরে আবার উদ্বেগ বাড়ছে দেশে। সংক্রমণ বাড়ছে দিল্লিতেও। এই পরিস্থিতিতে সেখানে মাস্ক পরার পরামর্শ দিল দিল্লি সরকার। যাঁদের করোনার উপসর্গ রয়েছে, তাঁদের মাস্ক ব্যবহার করতে বৃহস্পতিবার নির্দেশিকা জারি করল আপ সরকার।

বৃহস্পতিবার দিল্লির করোনা পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে বসেন স্বাস্থ্যমন্ত্রী সৌরভ ভরদ্বাজ। ওই বৈঠক শেষে তিনি বলেন, ‘‘আমরা একটা নির্দেশিকা জারি করেছি। যাঁদের জ্বর-সহ করোনার অন্যান্য উপসর্গ রয়েছে, তাঁদের মাস্ক পরতে হবে।’’ যে হারে আবার সংক্রমণ বাড়ছে, তাতে মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরাও।
দিল্লিতে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। বুধবার দিল্লিতে সংক্রমিত হয়েছেন ৩০০ জন। গত বছরের ৩১ আগস্টের পর এই প্রথম এই সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। দিল্লিতে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৯ হাজার ৩৬১। মোট মৃত্যুর সংখ্যা ২৬ হাজার ৫২৬। এই পরিস্থিতিতে শুক্রবার স্বাস্থ্যকর্তাদের সঙ্গে আরও একটি বৈঠকে বসার কথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের।

Releated Posts

বিশ্বের কাছে ভারতের গুরুত্ব অপরিসীম; তাই আমাদের প্রতিক্রিয়া প্রকাশের ক্ষেত্রে আরও সতর্ক ও সংযত হতে হবে: সৈয়দ আকবরউদ্দিন

নয়াদিল্লি, ৩ এপ্রিল (আইএএনএস) :— জাতিসংঘে ভারতের সাবেক স্থায়ী প্রতিনিধি সৈয়দ আকবরউদ্দিন বলেছেন যে, দেশের পররাষ্ট্রনীতিতে এখন ক্রমবর্ধমান…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

‘ভয় পেলে চলবে না’: আপে ভাঙন স্পষ্ট, রাঘব চাড্ডাকে কড়া জবাব কেজরিওয়ালের ঘনিষ্ঠদের

নয়াদিল্লি, ৩ এপ্রিল (আইএএনএস): আমি আদমি পার্টি (আপ)-এর অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবার প্রকাশ্যে চলে এল। রাজ্যসভার প্রাক্তন ডেপুটি লিডার…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

কেরলে নির্বাচনী উত্তাপ চরমে, শনিবার প্রচারে নামছেন মোদি ও রাহুল

তিরুবনন্তপুরম, ৩ এপ্রিল (আইএএনএস): কেরলে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রচারের উত্তাপ তুঙ্গে। শনিবার একদিনেই রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রচারে…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

১০ এপ্রিল রাজ্যসভায় শপথ নিতে পারেন নীতীশ কুমার, ১৩ এপ্রিলের পর মুখ্যমন্ত্রিত্ব ছাড়ার সম্ভাবনা

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার আগামী ১০ এপ্রিল রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিতে পারেন বলে মুখ্যমন্ত্রীর…

ByByNews Desk Apr 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top