News Flash

  • Home
  • দিনের খবর
  • বিধায়ক তাপসের বিরুদ্ধেও তদন্তে প্রস্তুত সিবিআই, বিচারপতি বললেন, আদালত সত্য জানতে চায়
Image

বিধায়ক তাপসের বিরুদ্ধেও তদন্তে প্রস্তুত সিবিআই, বিচারপতি বললেন, আদালত সত্য জানতে চায়

কলকাতা, ২৮ মার্চ (হি. স.) : নিয়োগ দুর্নীতি মামলায় আরও এক তৃণমূল বিধায়কের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিতে পারে কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে তাপস মামলার শুনানিতে তেমনই ইঙ্গিত মিলল।

বিধায়কের বিরুদ্ধে অভিযোগ প্রসঙ্গে বিচারপতি বললেন, ‘‘আদালত সত্য জানতে চায়।’’ এমনকি, বাকি নিয়োগ দুর্নীতির তদন্তের মতো এই মামলারও তদন্তভার কেন্দ্রীয় সংস্থাকেই দেওয়া হবে কি না প্রশ্নে তিনি জানিয়েছেন, বিষয়টি তিনি খতিয়ে দেখছেন।

নদিয়ার তেহট্টের বিধায়ক তাপসের বিরুদ্ধে দমকল-সহ বিভিন্ন সরকারি দফতরের চাকরির প্রতিশ্রুতি দিয়ে কোটি কোটি টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার এই মামলা শুনানির জন্য বিচারপতি মান্থার এজলাসে উঠলে, হাই কোর্টকে সিবিআই জানিয়ে দেয়, তারা তাপসের বিরুদ্ধে তদন্ত করতে প্রস্তুত। যা শোনার পর বিচারপতি মান্থা বলেন, ‘‘নিয়োগ দুর্নীতির অনেক মামলায় সিবিআই তদন্ত করছে। ফলে এই একই ধরনের অভিযোগের ক্ষেত্রে ওই সংস্থা তদন্ত করবে কি না, তা খতিয়ে দেখবে আদালত।” তবে একই সঙ্গে এই মামলায় রাজ্যের বক্তব্যও জানতে চেয়েছেন বিচারপতি মান্থা।

বিভিন্ন সরকারি দফতর, এমনকি দমকলেও চাকরির প্রতিশ্রুতি দিয়ে প্রায় ১৬ কোটি টাকা নেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল বিধায়ক তাপসের বিরুদ্ধে। এ ব্যাপারে হাই কোর্টে মামলা করেন ইউসুফ আলি শেখ। তাঁর আইনজীবী এবং বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি আদালতকে জানিয়েছিলেন, এই অভিযোগের প্রেক্ষিতে প্রাথমিক ভাবে দুর্নীতি দমন শাখা তদন্ত শুরু করলেও সময় মতো চার্জশিট না দেওয়ায় ধৃতেরা জামিন পেয়ে যান। মঙ্গলবার এই মামলার শুনানিতে দু’পক্ষের বক্তব্য শুনে বিচারপতি মান্থা বলেন, ‘‘তদন্তের অগ্রগতি নিয়ে আদালত ভাবিত নয়। তবে আদালত সত্য জানতে চাইছে।’’

Releated Posts

মধ্যপ্রদেশে বহুতল ভবন ধস, মৃতের সংখ্যা বেড়ে ৩ — উদ্ধারকাজ জারি

কোটমা (মধ্যপ্রদেশ), ৫ এপ্রিল (আইএএনএস) : মধ্যপ্রদেশের অনুপপুর জেলার কোটমা শহরে ভয়াবহ ভবন ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে…

ByByNews Desk Apr 5, 2026

নীতীশ কুমারকে মুখ্যমন্ত্রী পদে থাকার আবেদন, পোস্টারে নিশান্তকে ‘ভবিষ্যৎ সিএম’ হিসেবে তুলে ধরল জেডিইউ কর্মীরা

পাটনা, ৪ এপ্রিল(আইএএনএস): বিহারের রাজনীতিতে জল্পনা তুঙ্গে। মুখ্যমন্ত্রী নীতীশ কুমার-কে রাজ্যসভার সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন জানিয়ে পোস্টার দিল জেডিইউ-র…

ByByNews Desk Apr 4, 2026

পুলিশের ‘পক্ষপাতিত্বের’ অভিযোগে তিন আধিকারিককে অপসারণের দাবি বিজেপির

কলকাতা, ৪ এপ্রিল(আইএএনএস): নির্বাচনের আগে পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে তিন পুলিশ আধিকারিককে সরানোর দাবি জানিয়ে রাজ্যের মুখ্য…

ByByNews Desk Apr 4, 2026

টিটিএএডিসি নির্বাচনে কংগ্রেস প্রার্থীদের জয়ের আহ্বান, মান্দাই পুলিনপুরে পদযাত্রা ও বাজার সভা

আগরতলা, ৪ এপ্রিল: ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ (টিটিএএডিসি) নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক প্রচার তুঙ্গে। এই প্রেক্ষাপটে ১৬ মান্দাই…

ByByNews Desk Apr 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top