ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৭ মার্চ।।বাধারঘাটস্থিত ত্রিপুরা স্পোর্টস স্কুলের মিলনায়তনে দুইদিন ব্যাপী ক্রীড়া প্রশিক্ষনের আলোচনা ও কর্মশালা অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার ও শুক্রবার। এই কর্মশালার মাধ্যমে সর্বাধুনিক প্রযুক্তিগত ভাবে ও উন্নত প্রশিক্ষনেরর বিভিন্ন দিকগুলি তুলে ধরেন ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডঃ কৃষ্ণেন্দু ধর, রিসার্চ স্কলার অঙ্কুর জ্যোতি ফুকন, এস এম ফারুকী, ভুপাল বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানী রীনা কল এবং পূর্বজোন সাইয়ের প্রাক্তন চিফ এথলেটিক্স কোচ রাসবিহারী মণ্ডল প্রমুখ। স্পোর্টস স্কুলে ছয়টি গেইমে কর্মরত একত্রিশ জন শারীর শিক্ষক, দুই জন সহকারী সহ নবম ও একাদশ শ্রেণীতে পঠরত ছাত্র ছাত্রীরা এই কর্মশালায় অংশ নেয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়া দপ্তরের যুগ্ম অধিকর্তা পাইমং মগ, উপ-অধিকর্তা বিপ্লব কুমার দত্ত, বিদ্যালয় প্রধান তথা সহকারী অধিকর্তা শান্তনু সূত্রধর ও সহকারী প্রধান শিক্ষিকা বীনা মগ। এই কর্মশালায় যারা খেলাধুলার সাথে যুক্ত আগামী দিনে যথেষ্ট ফলপ্রসূ হবে। সবশেষে স্কুলের তরফ থেকে প্রত্যেক ট্রেইনার ও অংশগ্রহনকারী সকলকে ধন্যবাদ জানান বিদ্যালয় প্রধান শান্তনু সূত্রধর।
2023-03-17

