নগাঁও জেলার ধিঙে বিধ্বংসী অগ্নিকাণ্ড

নগাঁও (অসম), ৭ মাৰ্চ (হি.স.) : নগাঁও জেলার অন্তর্গত ধিঙে বিধ্বংসা অগ্নিকাণ্ডে সম্পূর্ণ রূপে ভস্মীভূত হয়ে গেছে একটি বাসভবন।

জানা গেছে, গতকাল সোমবার রাতে ধিঙের সনসেরি গ্রামের সিরাজুল হকের বাড়িতে সংঘটিত হয় ভয়াবহ অগ্নিকাণ্ডটি। এতে লক্ষাধিক টাকার সম্পত্তির ক্ষতি হয়েছে বলে দাবি করা হচ্ছে। আগুন লাগার ফলে গুরুত্বপূর্ণ নথিপত্র, খাদ্যসামগ্রী এবং নগদ দু লক্ষ টাকা পুড়ে ছাই হয়ে গেছে।

বৈদ্যুতিক গোলযোগের ফলে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ধিং-এর ফায়ার ব্রিগেড ছুটে গিয়েও বহু চেষ্টা করেও সিরাজুল হকের বাড়ি রক্ষা করতে পারেনি।