রামকৃষ্ণনগর (অসম), ৫ মার্চ (হি.স.) : সক্ষম, রোটারি ক্লাব গ্ৰেটার শিলচর ও ভারতীয় মজদুর সংঘের উদ্যোগে এবং চৌধুরী চক্ষু হাসপাতাল শিলচরের সহযোগিতায় রবিবার একদিবসীয় বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে করিমগঞ্জ জেলার অন্তৰ্গত রামকৃষ্ণনগরে।
রামকৃষ্ণ বিদ্যাপীঠ হায়ার সেকেন্ডারি স্কুলের প্রেক্ষাগৃহে রবিবার অনুষ্ঠিত শিবিরে মোট ২৫০ জন রোগীর চোখ পরীক্ষা করে বিনামূল্যে ওষুধপত্র প্রদান করা হয়। চোখে ছানি পড়া রোগীদের সুলভমূল্যে অপারেশনের ব্যবস্থা এবং যাঁদের চশমার প্রয়োজন তাঁদের রেহাই মূল্যে চশমাও দেওয়া হয়েছে।
শিবিরে ছিলেন শিলচর চৌধুরী চক্ষু হাসপাতালের ম্যানেজার মধুসূদন কর, চিকিৎসক ডা. ভবতোষ দেববর্মা, আরিফ মনসুন আলম, অপারেটর দেবজ্যোতি দাস। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের রামকৃষ্ণনগর জেলা কার্যবাহ সঞ্জয় দাস, নগর কার্যবাহ শুভন নাথ, জেলা প্রচারক অভিষেক শীল ও অন্যান্যরা।

