বিহারের মুজাফফরপুরে পুকুরে ডুবে মহিলা ও তিন শিশুর মৃত্যু, দুটি মৃতদেহ উদ্ধার

মুজাফফরপুর (বিহার), ২৭ জানুয়ারি (হি.স.) : মুজাফফরপুর জেলার কান্তি থানার অন্তর্গত শাহবাজপুর গ্রামে বৃহস্পতিবার সন্ধ্যায় পুকুরে ডুবে এক গর্ভবতী মহিলাসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, এরা সবাই পশু চরাতে গিয়েছিলেন। তখনই এই দুর্ঘটনা ঘটে।

শুক্রবার শাহপুর পঞ্চায়েত প্রধান মিথিলেশ পাসোয়ান জানিয়েছেন, ওই মহিলা ঘাস কাটতে গিয়েছিলেন। এ সময় পিছলে পড়ে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় লোকজনের সহায়তায় পুকুর থেকে রীমা দেবী ও তার মেয়ে কৃতার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। দুই শিশুর খোঁজে তল্লাশি অব্যাহত রয়েছে।
ডিএসপি (পশ্চিম) অভিষেক আনন্দ বলেন, পুকুরে ডুবে এক মহিলা ও তিন শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। পুকুর থেকে দুটি দেহ উদ্ধার করা হয়েছে। দুই শিশুর খোঁজে তল্লাশি চলছে। কীভাবে দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়।