ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৫ জানুয়ারি।। বিশাল ব্যবধানে জয় পেলো কোনাবন প্লে সেন্টার। ৩৪৩ রানে পরাজিত করে নব উত্তরণ সংস্থাকে। বিশালগড় মহকুমা অনূর্ধ্ব-১৩ ক্রিকেটে। বি সি এ মাঠে বুধবার হয় ম্যাচটি। সকালে টসে জয়লাভ করে কোনাবন প্রথমে ব্যাট নিয়ে বিশাল ৩৭৪ রান করে। দলের পক্ষে ত্রিশান দেব ৩০ বল খেলে ২০ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১১০ রান করে। মাত্র ২৬ বলে শতরান করে ত্রিশান। এছাড়া শুভজিৎ দাস ৮৯, আরিশ মজুমদার ৫৬ রান করে। জবাবে খেলতে নেমে নব উত্তরণ সংস্থা মাত্র ৩১ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে তন্ময় বিশ্বাস ১৩ রান করে। কোনাবনের দ্বীপ শীল (৫/৭) সফল বোলার।
2023-01-25

