News Flash

  • Home
  • দেশ
  • আজ কর্মসংস্থান মেলার আওতায় ৭১ হাজার নিয়োগপত্র বিতরণ করবেন প্রধানমন্ত্রী মোদী
Image

আজ কর্মসংস্থান মেলার আওতায় ৭১ হাজার নিয়োগপত্র বিতরণ করবেন প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২০ জানুয়ারি (হি.স.) : আজ শুক্রবার কর্মসংস্থান মেলার আওতায় ৭১ হাজার নিয়োগপত্র বিতরণ করবেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন সকাল ১০:৩০ টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রায় ৭১ হাজার নিয়োগপত্র বিতরণ করবেন। এ উপলক্ষে নবনিযুক্ত এসব ব্যক্তিদের উদ্দেশে ভাষণও দেবেন প্রধানমন্ত্রী।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) এ তথ্য জানিয়েছে। কর্মসংস্থান সৃষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি পূরণের পথে রোজগার মেলা একটি পদক্ষেপ। আশা করা যায় যে এই চাকরি মেলা আরও কর্মসংস্থান সৃষ্টির জন্য একটি অনুঘটক হিসেবে কাজ করবে এবং তরুণদের ক্ষমতায়ন ও জাতীয় উন্নয়নে অংশগ্রহণের জন্য অর্থবহ সুযোগ প্রদান করবে।
সারাদেশ থেকে নতুন নির্বাচিত জুনিয়র ইঞ্জিনিয়ার, লোকো পাইলট, টেকনিশিয়ান, ইন্সপেক্টর, সাব-ইন্সপেক্টর, কনস্টেবল, স্টেনোগ্রাফার, জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট, গ্রামীণ ডাক সেবক, ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর, শিক্ষক, নার্স, ডাক্তার, সামাজিক নিরাপত্তা অফিসার বিভিন্ন পদে অধিষ্ঠিত হবে।

Releated Posts

এলপিজি নিয়ে ভুয়ো তথ্য রুখতে রাজ্যগুলিকে জনসংযোগ বাড়ানোর নির্দেশ কেন্দ্রের

নয়াদিল্লি, ৩ এপ্রিল : এলপিজি ও অন্যান্য পেট্রোলিয়াম পণ্যের প্রাপ্যতা নিয়ে ছড়িয়ে পড়া ভুয়ো তথ্য ও গুজব রুখতে…

ByBySandeep Biswas Apr 3, 2026

রান্নার গ্যাসের ব্যবহার কমাতে ইন্ডাকশন হিটার উৎপাদন বাড়ানোর পরিকল্পনা কেন্দ্রের

নয়াদিল্লি, ৩ এপ্রিল : রান্নার গ্যাসের উপর নির্ভরতা কমাতে দেশে ইন্ডাকশন হিটার ও বৈদ্যুতিক রান্নার সরঞ্জামের উৎপাদন বাড়ানোর…

ByBySandeep Biswas Apr 3, 2026

দীনদয়াল বন্দরে সংযোগ প্রকল্পের জন্য ১৩২.৫১ কোটি টাকা অনুমোদন করল সরকার

নয়াদিল্লি, ৩ এপ্রিল (আইএএনএস) : শুক্রবার সরকার গুজরাটের দীনদয়াল বন্দরে ১৩২.৫১ কোটি টাকা ব্যয়ে একটি ‘রোড ওভার ব্রিজ’…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

‘পরিচ্ছন্ন শক্তির পথে উল্টো রথ’: কর্ণাটকের ইভ নীতির তীব্র সমালোচনা করলেন প্রহ্লাদ জোশী

নয়াদিল্লি/বেঙ্গালুরু, ৩ এপ্রিল ((আইএএনএস): কেন্দ্রীয় নতুন ও নবায়নযোগ্য শক্তি মন্ত্রী প্রহ্লাদ জোশী কর্ণাটক সরকারের সাম্প্রতিক বৈদ্যুতিক যান (ইভ)…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top