ধুবড়ি (অসম), ২০ জানুয়ারি (হি.স.) : গতকাল বৃহস্পতিবার রাতে ধুবড়ি জেলার গোলকগঞ্জে পুলিশের অভিযানে বৃহৎ পরিমানের গাজা বাজেয়াপ্ত করা হয়েছে ।
পুলিশ সূত্র থেকে পাওয়া তথ্য মতে, এএস ২৩ সি ৬২৫৬ এবং এ এস ২৩ কে ৪১৯৯ নম্বরের দুইটি সেন্ট্র গাড়ি থেকে বাজেয়াপ্ত করা হয়েছে প্রায় ৬০ কেজি গাজা ।
ঘটনায় মহিদুল ইসলাম (২০), ওয়ারিশ হুসেন (১৭), রুবুল মিয়া এবং রকিব হুসেন (১৭) নামের চার সরবরাহকারীকে আটক করা হয়েছে । বাজেয়াপ্ত করা হয়েছে দুইটি গাড়ি । গাড়ির পিছনের বডি সহ লাইটের ভিতরে লুকিয়ে গাজা সরবরাহ করা হচ্ছিল বলে জানা গেছে ।

