News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় ১৬ ফেব্রুয়ারি বিধানসভা নির্বাচন; নাগাল্যান্ড ও মেঘালয়ে ২৭ ফেব্রুয়ারি, ফল ঘোষণা ২ মার্চ
Image

ত্রিপুরায় ১৬ ফেব্রুয়ারি বিধানসভা নির্বাচন; নাগাল্যান্ড ও মেঘালয়ে ২৭ ফেব্রুয়ারি, ফল ঘোষণা ২ মার্চ

নয়াদিল্লি, ১৮ জানুয়ারি (হি.স.): ত্রিপুরা, নাগাল্যান্ড ও মেঘালয়ে বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন। বুধবার মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার ঘোষণা করেছেন, ত্রিপুরায় বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ হবে ১৬ ফেব্রুয়ারি। নাগাল্যান্ড ও মেঘালয়ে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ হবে ২৭ ফেব্রুয়ারি। তিন রাজ্যেই ভোটের ফল ঘোষণা হবে ২ মার্চ।

সাংবাদিক সম্মেলনে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার বলেছেন, নাগাল্যান্ড, মেঘালয় এবং ত্রিপুরায় ৬২.৮ লক্ষেরও বেশি ভোটার রয়েছে, যার মধ্যে রয়েছে ৩১.৪৭ লক্ষ মহিলা ভোটার, ৮০ বছরের ঊর্ধ্বে ৯৭ হাজার ভোটার এবং ৩১,৭০০ জন পিডব্লিউডি ভোটার। ১.৭৬ লক্ষেরও বেশি ভোটার এই প্রথমবার ৩টি রাজ্যের নির্বাচনে অংশ নেবেন। ভোটের নির্ঘন্ট ঘোষণার সঙ্গে সঙ্গে নির্বাচনী আচরণবিধি লাগু হয়ে গিয়েছে।

Releated Posts

ত্রিপুরায় ডেলিভারি কর্মীদের আইনী সুরক্ষা ও নিরাপত্তা প্রদানের দাবিতে মুখ্যমন্ত্রীর কাছে চিঠি বিধায়ক বিরজিৎ-র

আগরতলা, ৭ এপ্রিল: ত্রিপুরায় একের পর এক ডেলিভারি কর্মীদের উপর হামলা, হয়রানি ও মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ…

ByByTaniya Chakraborty Apr 7, 2026

নিগমানন্দ গোস্বামীর নেতৃত্বে দীর্ঘ আট বছর পর বিশালগড়ে পুনরুদ্ধার হল কংগ্রেস ভবন

বিশালগড়, ৭ এপ্রিল: দীর্ঘ আট বছর পর বিশালগড়ে পুনরুদ্ধার হল কংগ্রেস ভবন। প্রয়াত কংগ্রেস বিধায়ক পরিমল সাহার ৪৩তম…

ByByReshmi Debnath Apr 7, 2026

এডিসি এলাকা বিজেপি মুখী, মানুষের আস্থা স্পষ্ট : কৃষিমন্ত্রী

আগরতলা, ৬ এপ্রিল:  বিরোধী দল জয়ী হলে আবার তারা বঞ্চনার মিথ্যা অভিযোগ তুলবে এতে বার বার ক্ষতি হচ্ছে…

ByByReshmi Debnath Apr 6, 2026

উন্নয়নের নিরিখে মানুষ এখন ভারতীয় জনতা পার্টিতে যোগদান করতে চাইছেন: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৬ এপ্রিল: উন্নয়নের নিরিখে মানুষ এখন ভারতীয় জনতা পার্টিতে যোগদান করতে চাইছেন। ভারতীয় জনতা পার্টির নীতি আগে…

ByByReshmi Debnath Apr 6, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top