News Flash

  • Home
  • প্রধান খবর
  • রাজস্থান হাইকোর্টে শপথ নিলেন নয়জন বিচারপতি, দুই দম্পতিও বিচারপতি
Image

রাজস্থান হাইকোর্টে শপথ নিলেন নয়জন বিচারপতি, দুই দম্পতিও বিচারপতি

যোধপুর, ১৬ জানুয়ারি (হি.স.) : সোমবার সকালে রাজস্থান হাইকোর্টে নয়জন বিচারপতি একসঙ্গে শপথবাক্য পাঠ করলেন। এর মধ্যে সবচেয়ে বড় কথা এখন দুই দম্পতি বিচারকও এখানে বিচারপতি হিসেবে কাজ করবেন। সোমবার হাইকোর্টের বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন যোধপুরের ডঃ নূপুর ভাটি। তার স্বামী বিচারপতি পুষ্পেন্দ্র ভাটিও রাজস্থান হাইকোর্টের বিচারপতি। বিচারপতি মহেন্দ্র গোয়েল এবং তাঁর স্ত্রী বিচারপতি শুভ মেহতা ইতিমধ্যেই হাইকোর্টে পদে রয়েছেন।কেন্দ্রীয় আইন ও বিচার মন্ত্রকের ৯ জন বিচারপতি নিয়োগের পরে সোমবার যোধপুর হাইকোর্টে শপথ নেওয়া হয়। এর আগে শুক্রবার বিজ্ঞাপ্তি জারি করে অ্যাডভোকেট কোটা থেকে ৩ জন এবং জুডিশিয়াল অফিসার কোটা থেকে ৬ জন বিচারক নিয়োগের নির্দেশ দেওয়া হয়। এতে হাইকোর্টের ৫০টি পদের মধ্যে ৩৫ জন বিচারপতি নিয়োগ পেয়েছেন।

সোমবার সকালে যোধপুরে রাজস্থান হাইকোর্টের নবনিযুক্ত নয়জন বিচারপতিকে শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি পঙ্কজ মিঠল। অ্যাডভোকেট কোটা থেকে গণেশ রাম মীনা, জয়পুর থেকে অনিল কুমার উপমান এবং যোধপুর থেকে ডাঃ নূপুর ভাটি, আর রাজেন্দ্র প্রকাশ সোনি, অশোক কুমার জৈন, যোগেন্দ্র কুমার পুরোহিত, ভুবন গয়াল, প্রবীর ভাটনগর এবং আশুতোষ কুমারকে বিচার বিভাগীয় অফিসার কোটা থেকে নিযুক্ত হয়েছেন।

হিন্দুস্থান সমাচার /সঞ্জয়

Releated Posts

পশ্চিম এশিয়া সংঘাত ৪০ দিনের বেশি চললে বিশ্বে খাদ্যদ্রব্যের দাম আরও বাড়বে : এফএও সতর্কবার্তা

নয়াদিল্লি, ৩ এপ্রিল : পশ্চিম এশিয়ার সংঘাত দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে খাদ্যদ্রব্যের দাম আরও বাড়তে পারে বলে সতর্ক করল…

ByBySandeep Biswas Apr 3, 2026

বিজেপি ক্ষমতায় এলে আসন পুনর্বিন্যাসের মাধ্যমে বাংলা ভাগ করবে : মমতা

কলকাতা, ৩ এপ্রিল : মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার দাবি করেছেন, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) যদি রাজ্যে ক্ষমতায় আসে, তাহলে…

ByBySandeep Biswas Apr 3, 2026

অসমের সংস্কৃতি রক্ষায় মানুষ এনডিএ-কে পুনরায় নির্বাচিত করার সিদ্ধান্ত নিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

গুয়াহাটি, ৩ এপ্রিল (আইএএনএস): শুক্রবার গোয়ালপাড়া জেলার দুধনৈতে এক বিশাল জনসভায় ভাষণ দেওয়ার সময় কংগ্রেসের তীব্র সমালোচনা করে…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

৩ বছরে কর্ণাটকের ২,৮০৯ কৃষকের মৃত্যু; মানুষকে প্রতারিত করছে কংগ্রেস সরকার: কেন্দ্রীয় মন্ত্রী

বাগালকোট (কর্ণাটক), ৩ এপ্রিল (আইএএনএস) :— রেল ও জলশক্তি দপ্তরের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ভি. সোমান্না দাবি করেছেন যে, দ্বিতীয়…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top