নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জানুয়ারী৷৷ শনিবার মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ের এলামনির উদ্যোগে আয়োজিত মহারানীর মূর্তির আবরণ উন্মোচন করেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা৷ কাজের উপর ভিত্তি করে মানুষের সাথে সম্পর্ক হওয়া উচিত বলে জানান তিনি৷ মহারানী তুলসীবতী যে কাজ করে গেছেন তার জন্য দীর্ঘদিন রাজ্যের মানুষ তাকে স্মরণে রাখবে৷ কাজের উপর ভিত্তি করে মানুষের সাথে সম্পর্ক হওয়া উচিত৷ দেশ গড়ার মধ্যে দিয়েই মানুষের সঙ্গে সম্পৃক্ত হওয়ার সুযোগ মেলে৷ উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়৷ প্রধানমন্ত্রী তাই অ্যাক্ট ইস্ট পলিসি গ্রহণ করেছে৷ আন্দোলনের সংসৃকতি এই রাজ্যে বিলুপ্ত হয়ে গেছে৷ আন্দোলন ছাড়াই এরাজ্যে উন্নয়নের কর্মযজ্ঞ চলছে৷ শনিবার মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ের এলামনির উদ্যোগে আয়োজিত মহারানীর মূর্তির আবরণ উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা৷ এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, কপর্োরেটর রত্না দত্ত, মুখ্যমন্ত্রীর সহধর্মিনী স্বপ্ণা সাহা , অ্যালোমনির সভানেত্রী পূর্ণিমা রায়, সম্পাদীকা চন্দ্রা রায় সহ অন্যান্যরা৷ এদিনের অনুষ্ঠানে সুকলের ছাত্রী এবং প্রাক্তনীদের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়৷
2023-01-14

