নয়াদিল্লি, ১৪ জানুয়ারি (হি.স.) : দক্ষিণ আফ্রিকায় এবারের বসেছে আইসিসি অনূর্ধ্ব-১৯ মেয়েদের বিশ্বকাপ। ভারতীয় দলের নেতৃত্বে রয়েছেন সিনিয়র টিমের হয়ে খেলা ১৮ বছরের ডানহাতি ব্যাটার শেফালি বর্মা। তাঁর নেতৃত্বে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নে বিভোর মহিলা ক্রিকেট টিম। মোট ১৬টি দল অংশ নিয়েছে। যাদের চারটি ভিন্ন গ্রুপে ভাগ করে দেওয়া হয়েছে। ভারতীয় দল গ্রুপ ডি-তে রয়েছে। যেখানে বাকি তিনটি দল হল আয়োজক দক্ষিণ আফ্রিকা, স্কটল্যান্ড এবং সংযুক্ত আরব আমিরশাহি।
২ উইকেট হারিয়ে ১৫০ পার করে ফেলল ভারত। ১৫ ওভারে তাদের সংগ্রহ ১৫৩ রান। শ্বেতা ৫২ বলে ৭৮ করে ফেলেছেন। সৌম্যার সংগ্রহ ১১ বলে ৯ রান।
নাইডুর বলে তৃষাকে স্টাম্প আউট করেন মেসো। ১১ বলে ১৫ করে সাজঘরে ফেরেন তিনি। তবে এই ওভারে ১১তম ওভারে শ্বেতা শেষ তিন বলে করে তিনটি বাউন্ডারি হাঁকান। সেই সঙ্গে করে ফেলেন হাফ সেঞ্চুরিও। ১১ ওভার শেষে ভারতের সংগ্রহ ২ উইকেটে ১২১ রান। ৩৮ বলে ৫৬ শ্বেতার। তৃষার পরিবর্তে নামা সৌম্যা ১ বলে ১ রান করেছেন।

