News Flash

  • Home
  • প্রধান খবর
  • দিল্লিতে জন্মদিনের পার্টিতে চলল গুলি; গুরুতর জখম এক ব্যক্তি, দুষ্কৃতীদের খোঁজে পুলিশ
Image

দিল্লিতে জন্মদিনের পার্টিতে চলল গুলি; গুরুতর জখম এক ব্যক্তি, দুষ্কৃতীদের খোঁজে পুলিশ

নয়াদিল্লি, ১৪ জানুয়ারি (হি.স.) : দুষ্কৃতীদের তাণ্ডবে জন্মদিনের পার্টির আনন্দ মুহূর্তের মধ্যেই পরিণত হল বিষাদে। দুষ্কৃতীদের গুলি ওই পার্টিতে থাকা এক ব্যক্তির মুখ ফুঁড়ে বেরিয়ে যায়। তাঁকে এইমসের ট্রমা কেয়ারে ভর্তি করানো হয়েছে। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে দিল্লির ফতেপুর বেরির জোনাপুর গ্রামে।

পুলিশ সূত্রে খবর, জোনাপুর গ্রামের একটি বাড়িতে শুক্রবার জন্মদিনের পার্টির আয়োজন করা হয়েছিল। অনেক অতিথি এবং পড়শি সেই পার্টিতে শামিল হয়েছিলেন। সবাই যখন পার্টির আনন্দে মাতোয়ারা তখনই সেখানে হাজির হয় ৭-৮ জনের সশস্ত্র দুষ্কৃতীদল। তাদের নেতৃত্বে ছিল রণপাল নামে এক দুষ্কৃতী।

দুষ্কৃতীদের থামাতে প্রমোদ নামে এক ব্যক্তি এগিয়ে যান। তিনি রণপালকে সেখান থেকে দলবল নিয়ে চলে যাওয়ার জন্য অনুরোধ করেন। অভিযোগ, এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। প্রমোদকে লক্ষ্য করে গুলি চালায় রণপাল। প্রমোদের ভাই বিনোদ জানিয়েছেন, রণপালের ছোড়া গুলি তাঁর দাদার মুখ ভেদ করে বেরিয়ে গিয়েছে। গুরুতর জখন অবস্থায় এইমসের ট্রমা কেয়ারে ভর্তি করানো হয়েছে তাঁকে।

Releated Posts

পশ্চিম এশিয়া সংঘাত ৪০ দিনের বেশি চললে বিশ্বে খাদ্যদ্রব্যের দাম আরও বাড়বে : এফএও সতর্কবার্তা

নয়াদিল্লি, ৩ এপ্রিল : পশ্চিম এশিয়ার সংঘাত দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে খাদ্যদ্রব্যের দাম আরও বাড়তে পারে বলে সতর্ক করল…

ByBySandeep Biswas Apr 3, 2026

বিজেপি ক্ষমতায় এলে আসন পুনর্বিন্যাসের মাধ্যমে বাংলা ভাগ করবে : মমতা

কলকাতা, ৩ এপ্রিল : মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার দাবি করেছেন, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) যদি রাজ্যে ক্ষমতায় আসে, তাহলে…

ByBySandeep Biswas Apr 3, 2026

অসমের সংস্কৃতি রক্ষায় মানুষ এনডিএ-কে পুনরায় নির্বাচিত করার সিদ্ধান্ত নিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

গুয়াহাটি, ৩ এপ্রিল (আইএএনএস): শুক্রবার গোয়ালপাড়া জেলার দুধনৈতে এক বিশাল জনসভায় ভাষণ দেওয়ার সময় কংগ্রেসের তীব্র সমালোচনা করে…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

৩ বছরে কর্ণাটকের ২,৮০৯ কৃষকের মৃত্যু; মানুষকে প্রতারিত করছে কংগ্রেস সরকার: কেন্দ্রীয় মন্ত্রী

বাগালকোট (কর্ণাটক), ৩ এপ্রিল (আইএএনএস) :— রেল ও জলশক্তি দপ্তরের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ভি. সোমান্না দাবি করেছেন যে, দ্বিতীয়…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top