কংগ্রেস সাংসদ সন্তোখ সিংয়ের মৃত্যুতে শোক প্রকাশ রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি-র

নয়াদিল্লি, ১৪ জানুয়ারি (হি.স.) : শনিবার কংগ্রেস সাংসদ সন্তোখ সিং চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়।

রাষ্ট্রপতি মুর্মু একটি টুইট বার্তায় লিখেছেন, “শ্রী সন্তোখ সিং চৌধুরীর মৃত্যুর খবর শুনে আমি দুঃখিত। জলন্ধর থেকে পরপর লোকসভায় তাঁর নির্বাচন এবং একাধিকবার বিধায়ক হিসাবে এই অঞ্চলে জনপ্রিয় ছিলেন। তাঁর পরিবার, বন্ধুবান্ধব ও অনুগামীদের প্রতি আমার সমবেদনা।

উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড় টুইট করেছেন, “শ্রী সন্তোখ সিং চৌধুরীর অকাল প্রয়াণে মর্মাহত। পঞ্জাবের জনগণের জন্য তাঁর অক্লান্ত পরিশ্রম চিরকাল মনে থাকবে। তাঁর পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা। ওম শান্তি!”