News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বাম জমানায় হাজারো খুনের জন্য কংগ্রেসকে গঙ্গায় ডুব দিয়ে প্রায়শ্চিত্ত করতে হবে : বিপ্লব 
Image

বাম জমানায় হাজারো খুনের জন্য কংগ্রেসকে গঙ্গায় ডুব দিয়ে প্রায়শ্চিত্ত করতে হবে : বিপ্লব 

আগরতলা, ১৪ জানুয়ারী(হি. স.) : রাজনীতিতে নৈতিকতার বিসর্জন দিলে মানুষ তার মোক্ষম জবাব দেন। ২৫ বছর ত্রিপুরায় সিপিএমের ক্ষমতার টিকে থাকার কারণ রাজ্যবাসী বুঝে গেছেন। আজ কংগ্রেস ও সিপিএম-কে বিঁধে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব বলেন, গীতায় লেখা রয়েছে, যা হয় তা ভালর জন্যই হয়। তবে, ত্রিপুরায় বাম জমানায় হাজারো খুনের ঘটনায় কংগ্রেসকে গঙ্গায় ডুব দিয়ে প্রায়শ্চিত্ত করতে হবে, তোপ দাগেন তিনি।

এদিন তিনি বলেন, ত্রিপুরায় তৃণমূল কংগ্রেস তৃণ হয়ে আছে। কংগ্রেস পোস্টারে পরিণত হয়েছে এবং সিপিএম অন্তিম যাত্রায় চলছে। তবে, কোন রাজনৈতিক দলকেই ছোট করে দেখতে চাইছি না। তাঁর কথায়, গণতন্ত্রে প্রত্যেকের সমান অধিকার রয়েছে। কিন্তু, রাজনীতিতে নৈতিকতার সরাসরি বিসর্জন দিলে মানুষ তার জবাব দেবেন।

তিনি বলেন, ত্রিপুরায় সিপিএমের টানা ২৫ বছর ক্ষমতায় টিকে থাকার পেছনে কারণ হিসেবে গতকাল প্রমাণ মিলেছে। ফলে, তাঁদের মিতালী নতুন নয়। তাঁর দাবি, কংগ্রেসের জন্যই ত্রিপুরা কমিউনিস্টদের হাত থেকে মুক্ত হতে পারছিল না। ২০১৮ সালে মানুষ বিশ্বাস করেছে, তাই বিজেপি শূন্য থেকে সরকার গড়েছে।

তাঁর কথায়, গীতায় লেখা রয়েছে, যা হয় ভালর জন্য হয়। ত্রিপুরায় বাম জমানায় হাজারো খুনের ঘটনায় কংগ্রেসকে গঙ্গায় ডুব দিয়ে প্রায়শ্চিত্ত করতে হবে।

Releated Posts

থানসা স্লোগানের আড়ালে উন্নয়নের টাকা লুটের রেকর্ড গড়েছে তিপ্রা মথা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: গত ৫ বছর ধরে ‘থানসা’ স্লোগানের আড়ালে উন্নয়নের টাকা লুটের রেকর্ড গড়েছে তিপ্রা মথা। গায়ের…

ByByReshmi Debnath Apr 3, 2026

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ফের সরব সিপিআই(এম), নির্বাচন কমিশনের কাছে পদক্ষেপের দাবি

আগরতলা, ৩ এপ্রিল: রাজ্যে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আবারও সরব হল সিপিআই(এম)। দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী (জিতানা…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

গাবর্দী বাজারে নির্বাচনী সমাবেশে মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: অস্থিরতা সৃষ্টি করাই মথার মূল লক্ষ্য। গন্ডগোল করলে কাউকে ছাড়া হবে না। শান্তির জন্য যেখানে…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

বিশালগড় ঠিকেদারের বাড়িতে গুলিকাণ্ড: আরও এক কুখ্যাত অভিযুক্ত আটক

বিশালগড়, ৩ এপ্রিল: বিশালগড়ে ঠিকেদারের বাড়িতে ঘটে যাওয়া গুলিকাণ্ডের ঘটনায় পুলিশ আরও এক কুখ্যাত অভিযুক্তকে আটক করেছে। আটক…

ByByReshmi Debnath Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top