News Flash

Image

বজরং দলের কর্মী খুনের ঘটনায় করিমগঞ্জে বিক্ষোভ

করিমগঞ্জ (অসম), ১৩ জানুয়ারি (হি.স.) : করিমগঞ্জের লোয়াইরপোয়ার শম্ভু কৈরির হত্যার বিরুদ্ধে আন্দোলন অব্যাহত স্থানে স্থানে । হত্যাকারীর ফাঁসির দাবিতে আজ করিমগঞ্জের অফিস পাড়া উত্তাল করে তোলেন বৃহত্তর পাথারকান্দি সহ করিমগঞ্জের চা শ্রমিকরা ।

বজরঙ্গি ভাই শম্ভু সহ চা বাগানবাসীদের নির্যাতনের প্রতিবাদে আজ করিমগঞ্জে অবস্থান ধর্মঘটে বসেন করিমগঞ্জের চা বাগানের নেতা কৰ্মীরা । বিক্ষোভ প্রদর্শন করে বিভিন্ন প্ৰতিবাদী শ্লোগান দিয়ে আকাশ পাতাল এক করে তোলেন তারা ।

তাদের দাবি হাইলাকান্দি জেলা থেকে বজরং দলের প্রশিক্ষণ শেষে ফেরার পথে শম্ভুকে পরিকল্পনা করে খুন করা হয়েছে । এর পিছনে গভীর রহস্য রয়েছে । তার কারনে ঘটনার প্রতিবাদ জানিয়ে শম্ভু হত্যার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কোঠর পদক্ষেপ নিতে আজ জেলার বিভিন্ন চা বাগান পঞ্চায়েত সহ নানা সংগঠনের প্রতিনিধিদের নিয়ে করিমগঞ্জ জেলাশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছেন ।

শুক্রবার করিমগঞ্জে বিক্ষোভ চলাকালিন শম্ভু কৈরির হত্যাকারী সেলিম উদ্দিনকে ফাঁসি দেওয়ার দাবি তোলেন করিমগঞ্জের চা বাগানের নেতা কৰ্মীরা । এর পাশাপাশি মৃতের পরিবারকে সরকারি ভাবে এককালীন নগদ পঞ্চাশ লক্ষ টাকা প্ৰদানের দাবি জানান তারা ।

প্রতিবাদী কার্যসূচী শেষে ঘটনার পূর্ণ তদন্ত এবং হতের পরিবারকে এককালীন আর্থিক সাহায্য প্রদানের জন্য মুখ্যমন্ত্রীর উদ্দেশে জেলাশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হয় ।

Releated Posts

অসমে জোরদার বিজেপির প্রচার, আজ মাঠে অমিত শাহ ও যোগী আদিত্যনাথ

গুয়াহাটি, ৩ এপ্রিল (আইএএনএস): অসম বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রচার আরও তীব্র হয়ে উঠেছে। শুক্রবার রাজ্যজুড়ে প্রচারে নামছেন…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

সিইও দফতরের সামনে দাঙ্গাবাজি বরদাস্ত নয়: নির্বাচন কমিশনের কড়া বার্তা

কলকাতা, ১ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও)-র দফতরের সামনে দাঙ্গাবাজি কোনওভাবেই বরদাস্ত করা হবে না বলে…

ByByNews Desk Apr 1, 2026

‘বাইরের দলকে সমর্থন করবে না আসাম’, জেএমএম-কে কটাক্ষ হিমন্ত বিশ্ব শর্মা-র

গুয়াহাটি, ১ এপ্রিল(আইএএনএস): আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক লড়াই তীব্রতর। এই আবহে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বুধবার…

ByByNews Desk Apr 1, 2026

অসমে বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতি—চাকরি, বিনামূল্যে শিক্ষা ও অনুপ্রবেশে কড়া পদক্ষেপ

গুয়াহাটি, ৩১ মার্চ (আইএএনএস): আসন্ন অসম বিধানসভা নির্বাচনকে সামনে রেখে একগুচ্ছ বড় প্রতিশ্রুতি ঘোষণা করল ভারতীয় জনতা পার্টি…

ByByNews Desk Mar 31, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top