গুয়াহাটি, ১২ জানুয়ারি (হি.স.) : বিভিন্ন কার্যসূচির মাধ্যমে গোটা অসমে বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের ১৬১-তম জন্মজয়ন্তী পালিত হচ্ছে। রাষ্ট্র সেবিকা সমিতির গুয়াহাটি মহানগর সমিতির উদ্যোগেও যোগাচার্য বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের ১৬১-তম জন্মদিন পালন হয়েছে|
স্থানীয় ভরলুমুখের নারায়ণনগরে অবস্থিত আলোক ভবনের মধুকর লিমায়ে প্ৰেক্ষাগৃহে আয়োজিত অনুষ্ঠানে স্বামীজির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে মূল অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বৌদ্ধিক পেশ করেছেন রাষ্ট্র সেবিকা সমিতির উত্তর অসম প্রান্ত সহ-কার্যবাহিকা সীমন্তিনী বরুয়া। প্রাস্তাবিক বক্তব্য পেশ করেছেন সেবিকা সংসিদ্ধা দাস, এছাড়া প্রধান অতিথি হিসেবে ছিলেন প্রাগজ্যোতিষ কলেজের হিন্দি বিভাগের অধ্যাপিকা ড. প্রীতি বৈশ্য, মঞ্চে ছিলেন রাষ্ট্র সেবিকা সমিতির উত্তর অসম প্রান্ত সহ-সঞ্চালিকা ড. নীলিমা গোস্বামী।
যুব দিবস উপলক্ষ্যে করিমগঞ্জে রামকৃষ্ণ মিশনের উদ্যোগে এক বৰ্ণাঢ্য শোভাযাত্ৰার আয়োজন করা হয়। করিমগঞ্জ রামকৃষ্ণ মিশন প্ৰাঙ্গণ থেকে বিভিন্ন ট্যাবলো সহযোগে শোভাযাত্ৰা শহরের প্ৰধান প্ৰধান সড়ক পরিক্ৰমা করে ফের মিশন প্ৰাঙ্গণে এসে সমাপ্ত হয়।
এদিকে অনুরূপ কার্যসূচি গুয়াহাটি সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে পালিত হচ্ছে।গুয়াহাটি, শিলচর, কালাইন, বড়খলা, বিহাড়া, তিনসুকিয়া, লামডিং, মরিয়নি, হোজাই, লংকা, ধুবড়ি, বরপেটা, বিলাসীপাড়া, গৌরীপুর, করিমগঞ্জের পাথারকান্দি প্রভৃতি বহু স্থানে যোগাচার্য বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের ১৬১-তম জন্মদিন বিভিন্ন কার্যসূচির মাধ্যমে পালন হচ্ছে বলে খবর পাওয়া। গেছে
করিমগঞ্জ শহরে অনুষ্ঠিত শোভাযাত্রায় বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী, সাধারণ ও বিশিষ্ট নাগরিকগণ অংশগ্ৰহণ করেছেন। শোভাযাত্রার আগে রামকৃষ্ণ মিশন প্ৰাঙ্গণে অবস্থিত স্বামী বিবেকানন্দে সুউচ্চ মৰ্মমূৰ্তিতে মাল্যদান ও পুষ্প স্তবকের মাধ্যমে শ্ৰদ্ধাৰ্ঘ্য অৰ্পণ করা হয়।উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থও শোভাযাত্রায় পা মিলিয়ে বিবেকানন্দের বাণী যুবসমাজের মধ্যে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন।
করিমগঞ্জ শহরের ছন্তর বাজার পয়েন্টে স্বামী বিবেকানন্দের পূর্ণাবয়ব মূর্তিতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠন। এদিকে জাতীয় যুব দিবস উপলক্ষ্যে আজ পাথারকান্দি, লোয়াইরপোয়া এবং বাজারিছড়া এলাকার বেশ কয়েকটি সামাজিক সংস্থা নানা কার্যসূচির মাধ্যমে বিশেষ এই দিন উদযাপন করেছে।

