পশু প্রতিপালনে পুরস্কার প্রদান

 আগরতলা, ১০ জানুয়ারি ।। প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে বামুটিয়া ব্লকের অন্তর্গত বেরীমুড়া বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে প্রাণী মেলা ও প্রদর্শনী। পশু প্রতিপালন করা সকলকে উৎসাহিত করতে পুরস্কৃত করা হয়েছে। 

মঙ্গলবার প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে বামুটিয়া ব্লকের অন্তর্গত বেরীমুড়া বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে প্রাণী মেলা ও প্রদর্শনী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৩ নং বামুটিয়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক কৃষ্ণধন দাস, পশ্চিম ত্রিপুরা জেলা সভাধিপতি অন্তরা দেব সরকার, পশ্চিম ত্রিপুরা অগ্রি স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান সমরেশ বিশ্বাস, প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের আধিকারিকরা ও এলাকার পশুপালকরা। বিধায়ক সহ অন্যান্য অতিথিরা মেলা প্রাঙ্গণ ঘুরে দেখে আত্মনির্ভর হওয়ার প্রসঙ্গ তুলে ধরেন। 

পাশাপাশি পশু প্রতিপালন করা সকলকে উৎসাহিত করতে পুরস্কৃত করা হয়েছে। কিন্তু বাস্তবে কতটা মানুষকে বর্তমান সরকার স্বনির্ভর করতে পেরেছে সেটাই বড় উল্লেখযোগ্য বিষয়। কারণ ২০১৮ সালে সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর প্রাক্তন মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আত্মনির্ভরের যে শ্লোগান উঠেছিল সেটা সঠিকভাবে পালন করতে না পারায় প্রতিদিন রাস্তায় নামছে বেকার মহল। কিন্তু জাঁকজমক ভাবে এ ধরনের সরকারি অনুষ্ঠান করে অর্থ ব্যয় করা অনর্থক বলে মনে করছে সাধারণ মানুষ।