গুয়াহটির উপকণ্ঠ জোড়াবাট মার্কেটে বিধ্বংসী অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ২০টি দোকান

গুয়াহাটি, ৭ জানুয়ারি (হি.স.) : গুয়াহটির উপকণ্ঠ নয়মাইলের জোড়াবাট মার্কেটে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে ছাই হয়ে গেছে ২০টি দোকান। অগ্নিকাণ্ডের খবর পেয়ে সঙ্গে সঙ্গে চারটি ইঞ্জিন নিয়ে অগ্নিনির্বাপক বাহিনী ছুটে গিয়ে জোড়াবাট বাজারের আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। তাছাড়া ঘটনায় কোনও হতাহতের খবরও নেই।

ঘটনা আজ শনিবার ভোরে সংঘটিত হয়েছে। আগুন বহু লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানানো হয়েছে।