News Flash

  • Home
  • প্রধান খবর
  • দৈনিক সংক্ৰমণ কমে ১৩৪; ২৪ ঘন্টায় মৃত্যু হয়নি কারও, ভারতে সক্রিয় রোগী নিরন্তর কমছে
Image

দৈনিক সংক্ৰমণ কমে ১৩৪; ২৪ ঘন্টায় মৃত্যু হয়নি কারও, ভারতে সক্রিয় রোগী নিরন্তর কমছে

নয়াদিল্লি, ৩ জানুয়ারি (হি.স.): ভারতে করোনাভাইরাসের দৈনিক সংক্রমণ নিরন্তর কমছে, বিগত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৩৪ জন। এই সময়ে মৃত্যু হয়নি কারও। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, বিগত ২৪ ঘন্টায় নতুন করে কারও মৃত্যু না হওয়ার পর মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট করোনায় মৃত্যু হয়েছে ৫,৩০,৭০৭ জনের।

দেশে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা কমে ২ হাজার ৫৮২-তে পৌঁছেছে। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.০১ শতাংশ করোনা-রোগী চিকিৎসাধীন রয়েছেন ভারতে। এখনও পর্যন্ত ভারতে মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৪,৪৬,৭৮,৯৫৬ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,৪১,৪৫,৬৬৭ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.৮০ শতাংশ।

এদিকে, দেশব্যাপী টিকাকরণ অভিযানের আওতায় বিগত ২৪ ঘন্টায় ভারতে করোনার ভ্যাকসিন পেয়েছেন ৪৬ হাজার ৪৫০ জন প্রাপক, ফলে ভারতে মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ২২০.১১-কোটির বেশি টিকাকরণ সম্পন্ন হয়েছে। মোট টিকা প্রাপকের সংখ্যা ২২০,১১,২৩,৬৪২। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ২ জানুয়ারি সারা দিনে ভারতে ১,৫১,১৮৬ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে। পরীক্ষিত ১,৫১,১৮৬ নমুনা টেস্টের মধ্যে বিগত ২৪ ঘন্টায় ভারতে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৩৪ জন।

Releated Posts

পশ্চিম এশিয়া সংঘাত ৪০ দিনের বেশি চললে বিশ্বে খাদ্যদ্রব্যের দাম আরও বাড়বে : এফএও সতর্কবার্তা

নয়াদিল্লি, ৩ এপ্রিল : পশ্চিম এশিয়ার সংঘাত দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে খাদ্যদ্রব্যের দাম আরও বাড়তে পারে বলে সতর্ক করল…

ByBySandeep Biswas Apr 3, 2026

বিজেপি ক্ষমতায় এলে আসন পুনর্বিন্যাসের মাধ্যমে বাংলা ভাগ করবে : মমতা

কলকাতা, ৩ এপ্রিল : মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার দাবি করেছেন, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) যদি রাজ্যে ক্ষমতায় আসে, তাহলে…

ByBySandeep Biswas Apr 3, 2026

অসমের সংস্কৃতি রক্ষায় মানুষ এনডিএ-কে পুনরায় নির্বাচিত করার সিদ্ধান্ত নিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

গুয়াহাটি, ৩ এপ্রিল (আইএএনএস): শুক্রবার গোয়ালপাড়া জেলার দুধনৈতে এক বিশাল জনসভায় ভাষণ দেওয়ার সময় কংগ্রেসের তীব্র সমালোচনা করে…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

৩ বছরে কর্ণাটকের ২,৮০৯ কৃষকের মৃত্যু; মানুষকে প্রতারিত করছে কংগ্রেস সরকার: কেন্দ্রীয় মন্ত্রী

বাগালকোট (কর্ণাটক), ৩ এপ্রিল (আইএএনএস) :— রেল ও জলশক্তি দপ্তরের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ভি. সোমান্না দাবি করেছেন যে, দ্বিতীয়…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top