হাইলাকান্দি (অসম), ৩১ ডিসেম্বর (হি.স.) : ২০২৩ সালের পয়লা জানুয়ারিকে ভিত্তি করে হাইলাকান্দি জেলার তিনটি বিধানসভা আসনের ফটোযুক্ত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তারিখ আগামী ১৭ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে।
হাইলাকান্দি জেলা নির্বাচনী আধিকারিক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, আগামী ১০ জানুয়ারির মধ্যে দাবি ও আপত্তি-নিষ্পত্তি করার কাজ শেষ হবে। নির্বাচন কমিশনের নির্দেশে আগামী ১৪ জানুয়ারির আগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সব কাজ সম্পন্ন করতে বলা হয়েছে বলে নির্বাচনী আধিকারিকের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

