গুয়াহাটিতে পুলিশের গাড়ির সামনে আত্মহত্যার চেষ্টা মহিলার

গুয়াহাটি, ২৮ ডিসেম্ভর (হি.স.) : গুয়াহাটি মহানগরে পুলিশের গাড়ির সামনে পড়ে আত্মহত্যার চেষ্টা করেছেন জনৈক মহিলার।

জানা গেছে, গতকাল মঙ্গলবার বশিষ্ঠ পুলিশ লালমটি এলাকা থেকে মাদক পাচারের অভিযোগে কমল রায় নামের এক যুবককে গ্রেফতার করে। কিন্তু পুলিশের হাতে ছেলে গ্রেফতার হয়েছে বলে খবর পেয়ে থানার সামনে এসে কাঁদাকাটি শুরু করে কমল দাসের মা। মাদক মামলার ইনচার্জ যখন তাকে আদালতে হাজির করতে গাড়িতে তুলেন, তখনই সেই গাড়ির সামনে পড়ে আত্মহত্যার চেষ্টা করেন কমলের মা। অবশ্য কোনও ধরনের দুর্ঘটনা ঘটেনি।

মায়ের অভিযোগে, বিনা দোষে তাঁর ছেলেকে গ্রেফতার করা হয়েছে। ষড়যন্ত্রের শিকার হয়েছে ছেল কমল।