News Flash

  • Home
  • খেলা
  •  দিল্লিতে সন্তোষ ট্রফি ফুটবলে লড়েছে ত্রিপুরা, জিতেছে উত্তরাখন্ড
Image

 দিল্লিতে সন্তোষ ট্রফি ফুটবলে লড়েছে ত্রিপুরা, জিতেছে উত্তরাখন্ড

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৭ ডিসেম্বর।।আবারও পরাজিত ত্রিপুরা। তবে এবার লড়াই হলো হাড্ডাহাড্ডি। উত্তরাখন্ডের বিরুদ্ধে। দিল্লিতে অনুষ্ঠিত ৭৬ তম হিরো সন্তোষ ট্রফি ফুটবলে। দেশের রাজধানীর জহরলাল নেহেরু স্টেডিয়ামে ত্রিপুরা পরাজিত হয় নূণ্যতম গোলে। অথচ ম্যাচে পর্যাপ্ত প্রাধান্য নিয়ে খেলেন ত্রিপুরার ফুটবলাররা। বেশ কয়েকটি সুযোগও তৈরী করেছিলেন ত্রিপুরার ফুটবলাররা। কিন্তু দলের আক্রমণভাগের ফুটবলারদের ব্যর্থতায় বিপক্ষের জাল নাড়াতে পারেনি। ত্রিপুরার পক্ষে স্টিফেন পল ডার্লং, শুভনীস এবং বিমল সুযোগ নষ্ট করেন। তবে ত্রিপুরার গোলরক্ষক সন্দীপ রাই অবধারিত দুটি গোল রুখে দিয়ে বড় ব্যবধানে পরাজয় থেকে ত্রিপুরাকে রক্ষা করে। আর যে গোলটি ত্রিপুরা হজম করেছে তাতে সন্দীপের কিছুই করার ছিলো না। প্রথমার্ধ গোলশূণ্য থাকার পর দ্বিতীয়ার্ধের ২০ মিনিটে ত্রিপুরা গোল হজম করে। পর পর দুই ম্যাচে পরাজিত হওয়ায় হতাশ ত্রিপুরার টিম ম্যানেজমেন্ট। দিল্লি থেকে টেলিফোনে ত্রিপুরা দলের সহকারি কোচ নারায়ন দেবনাথ বলেন,”দুর্দান্ত খেলেছে আমাদের ছেলেরা। কিন্তু আক্রমণভাগের ফুটবলাররা গোল করতে না পারায় চাপে পড়ে গিয়েছিলো দল। এখানেই পিছিয়ে পড়েছি আমরা”। আসরে ৩ ম্যাচ খেলে ত্রিপুরার পয়েন্ট ১। ২৯ ডিসেম্বর নিজেদের চতুর্থ ম্যাচে ত্রিপুরা খেলবে শক্তিশালী কর্ণাটকের বিরুদ্ধে।‌

Releated Posts

আদিবাসী প্রতিভা বিকাশে জোর, বিশ্ব ক্রীড়াশক্তি হওয়ার লক্ষ্য: রাষ্ট্রপতির ভাবনা তুলে ধরলেন ক্রীড়ামন্ত্রী

নয়াদিল্লি, ৩ এপ্রিল(আইএএনএস): আদিবাসী ক্রীড়াবিদদের ধারাবাহিক সমর্থন ও সুযোগ-সুবিধা প্রদান করলে ভারত ভবিষ্যতে বিশ্ব ক্রীড়াক্ষেত্রে শক্তিশালী অবস্থান তৈরি…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

পুল পরিষ্কার থেকে পদক জয়—অসমের কুস্তিগির দেবী দাইমারির লড়াই অনুপ্রেরণা

অম্বিকাপুর, ২ এপ্রিল(আইএএনএস): প্রতিকূলতার মধ্যেই সাফল্যের পথ তৈরি করা—এই কথার বাস্তব উদাহরণ হয়ে উঠেছেন অসমের কুস্তিগির দেবী দাইমারি।…

ByByNews Desk Apr 2, 2026

জঙ্গল-পথ পেরিয়ে জাতীয় মঞ্চে, ভারতীয় হকিতে আদিবাসী শক্তির উত্থান

রায়পুর, ২ এপ্রিল(আইএএনএস): খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস ২০২৬-এ হকিতে পুরুষ ও মহিলা—দুই বিভাগেই সোনা জিতে নজর কাড়ল ওড়িশা।…

ByByNews Desk Apr 2, 2026

এলএসজি দলে নেই স্পষ্ট পরিচয়, কড়া সমালোচনায় অভিনব মুকুন্দ

নয়াদিল্লি, ২ এপ্রিল(আইএএনএস): লখনউ সুপার জায়ান্টস (এলএসজি)-এর দলগত গঠন ও কৌশল নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অভিনব…

ByByNews Desk Apr 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top