প্রজাপিতা ব্রহ্মকুমারীর উদ্দ্যোগে শান্তির বাজারের গরীব লোকজনদের মধ্যে কম্বল বিতরণ

শান্তির বাজার (ত্রিপুরা, ২৫ ডিসেম্বর (হি. স.) : আজ ২৫ শে ডিসেম্বর ভগবান যীশুখ্রীষ্টের জন্মদিন। আজকর দিনে খ্রীষ্টান ধর্মালম্বীরা খ্রীষ্টমার্চ উপলক্ষ্যে আনন্দে মাতায়োরা হয়ে উঠেছ। আজকের এই শুভদিনে শান্তির বাজারে প্রজাপিতা ব্রহ্মকুমারীর উদ্দ্যোগে শান্তির বাজারের কিছু সংখ্যক গরীব অংশের লোকজদের বাছাইকরে শীতবস্ত্র হিসাবে কম্বল বিতরণ করাহয়। এবং ধর্মীয় জ্ঞান বিতরণ করা হয় ।

প্রজাপিতা ব্রহ্মকুমারীর বেহেনজির বক্ত্যের মাধ্যমে জানান শীতবস্ত্র এক বছর ব্যাবহার করা যায়, খাওয়া দাওয়া হলে সেগুলি ২ ঘন্টা পরে শেষ হয়ে যায় কিন্তু ধর্মীয় জ্ঞান সর্বদা থেকেযায়। অপরদিকে আজকে এই উৎসবের দিনে অযথা টাকা খরচ নাকরে সেই অর্থ গরীব লোকজনদের মধ্যে খরচ করার লক্ষ্যে সকলকে বার্তাদেন। প্রজাপিতা ব্রহ্মকুমারীর উদ্দ্যোগে অযথা অর্থ নষ্ট না করে এই শীতের রাতে গরীব অংশের লোকজনেরা যাতেকরে একটু ভালভাবে দিন কাটাতে পারে তারই প্রয়াস চালিয়ে যাচ্ছে। প্রজাপিতা ব্রহ্মকুমারীর উদ্দ্যোগে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তির বাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং, শান্তির বাজার পৌর পরিষদের চেয়ারম্যান সপ্না বৈদ্য, বিজেপির যুব মোর্চার দক্ষিন জেলার সভাপতি সুমন দেবনাথ সহ অন্যান্যরা। সকলে প্রজাপিতা ব্রহ্মকুমারীর এই ধরনের উদ্দ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।